Bengal STF | টার্গেট শুভেন্দুই, নাশকতার পরিকল্পনা যন্তর মন্তরেও! ধৃত হামিমকে নিয়ে বিস্ফোরক তথ্য জানাল এসটিএফ   

Bengal STF | টার্গেট শুভেন্দুই, নাশকতার পরিকল্পনা যন্তর মন্তরেও! ধৃত হামিমকে নিয়ে বিস্ফোরক তথ্য জানাল এসটিএফ   

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ধৃত জইশ জঙ্গি হামিম মণ্ডলকে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনল বেঙ্গল এসটিএফ (Bengal STF)। শনিবার এক সাংবাদিক বৈঠকে বেঙ্গল এসটিএফ-এর আইজি গৌরব শর্মা নিশ্চিত করেন যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই (CM Suvendu Adhikari) ছিল হামিমের টার্গেট। শুধু তাই নয়, দিল্লির যন্তর মন্তরে পুলিশের পোশাক পরে বড়সড়ো নাশকতার পরিকল্পনাও ছিল ধৃত হামিমের (Jantar Mantar Terror Plot)।

শুক্রবার বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত হামিমকে। তার মোবাইল, ল্যাপটপ এবং বিভিন্ন এনক্রিপ্টেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের চ্যাট হিস্ট্রি খতিয়ে দেখে এই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন এসটিএফ আধিকারিকরা। এসটিএফ সূত্রের খবর, পাকিস্তানের একাধিক হ্যান্ডলারের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল হামিমের (Pak Module)। এমনকি মাদক সন্ত্রাসের সঙ্গে যুক্ত শাহজাহাদ ভাট্টির গ্যাংয়ের সদস্যদের সঙ্গেও হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে নিয়মিত কথাবার্তা চলত তার।

তদন্তে জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিভিন্ন গতিবিধির ওপর নজর রাখছিল হামিম। মুখ্যমন্ত্রী ছাড়াও হাওড়ার এক মন্ত্রীও তাঁদের নিশানায় ছিলেন। পাশাপাশি, সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলনে পুলিশের ভুয়ো পোশাক পরে ঢুকে নাশকতার ছক কষা হয়েছিল। ‘রানা’, ‘আবির’, ‘হাবিব’ ও ‘৩৩৩’ সংকেত নামের একাধিক হ্যান্ডলারের মাধ্যমে যুবসমাজকে উগ্র মৌলবাদী ভাবধারায় প্রভাবিত করা, অস্ত্র পাচার এবং প্রভাবশালী ব্যক্তিদের ‘হানি ট্র্যাপ’-এ ফেলার মতো অপরাধমূলক কাজ চালাত এই চক্রটি।

এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শনিবার সকালেই অর্পিতা সরকার নামে আরও এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইনস্টাগ্রামের মাধ্যমে গত চার বছর ধরে হামিমের সঙ্গে অর্পিতার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে দাবি এসটিএফ-এর। প্রভাবশালীদের ফাঁসাতে অর্পিতাকে ব্যবহার করা হতো কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *