Bengal Elections | স্ট্রংরুমে কড়া পাহারা! কাউন্টিংয়ের আগে ‘মাস্টারপ্ল্যান’ সাজাতে কালীঘাটে মমতা-অভিষেক বৈঠক

Bengal Elections | স্ট্রংরুমে কড়া পাহারা! কাউন্টিংয়ের আগে ‘মাস্টারপ্ল্যান’ সাজাতে কালীঘাটে মমতা-অভিষেক বৈঠক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোটের (Bengal Elections) ফলপ্রকাশের ঠিক আগেই চূড়ান্ত তৎপরতা তৃণমূল শিবিরে। শনিবার বিকেলে কাউন্টিং এজেন্টদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক আগেই কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাসভবনে পৌঁছে গেলেন দলের ‘সেকেন্ড ইন কমান্ড’। দুই শীর্ষ নেতার এই রুদ্ধদ্বার বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

তৃণমূল (TMC) সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসা এবং স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে দলের সুপ্রিমোর সঙ্গে বিশদ আলোচনা করতে পারেন অভিষেক। গণনার দিন এজেন্টরা কীভাবে পরিস্থিতি সামাল দেবেন এবং স্ট্রংরুমের ওপর শেষ মুহূর্তের নজরদারি কেমন হবে, তার একটি রূপরেখা তৈরি করাই এই বৈঠকের মূল লক্ষ্য।

শনিবার বিকেল ৪ টেয় কাউন্টিং এজেন্ট এবং জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দলীয় সূত্রের খবর:

  • গণনার শেষ মুহূর্ত পর্যন্ত এজেন্টদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হতে পারে।
  • যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও যেন কেউ টেবিল ছেড়ে না বের হন, সেই কড়া বার্তা দেবেন অভিষেক।
  • গণনাকেন্দ্রের ভেতরকার আইনি ও প্রযুক্তিগত খুঁটিনাটি নিয়ে এটাই হতে চলেছে দলের চূড়ান্ত ক্লাস।

ভোট মিটলেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। বিশেষ করে কলকাতার একাধিক স্ট্রংরুমের সামনে তৃণমূল-বিজেপি মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। এই আবহে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ওরা হামলা করলেও আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না। আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই।”

নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই স্ট্রংরুমগুলোর বাইরে আঁটসাঁট করা হয়েছে পুলিশি বলয়। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও সতর্ক রয়েছে। এখন দেখার, ফলপ্রকাশের মেগা লড়াইয়ের আগে কালীঘাটের এই রণকৌশল গণনার টেবিলে কতটা কার্যকরী হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *