Chicago | স্বপ্নভঙ্গ শিকাগোয়: চাকরি না পেয়ে আত্মঘাতী অন্ধ্রপ্রদেশের মেধাবী যুবক!  

Chicago | স্বপ্নভঙ্গ শিকাগোয়: চাকরি না পেয়ে আত্মঘাতী অন্ধ্রপ্রদেশের মেধাবী যুবক!  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিদেশে পড়তে গিয়ে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন ২৬ বছরের ইরাগানাবয়িনা চন্দু (Iraganaboyina Chandu)। কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হওয়ার আগেই বিষাদ ঘনিয়ে এল। আমেরিকার শিকাগোয় (Chicago) চাকরি না পেয়ে মানসিক অবসাদে আত্মঘাতী হলেন অন্ধ্রপ্রদেশের কুর্নুলের এই তরুণ। মেধাবী এই ছাত্রের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে প্রবাসী ভারতীয় মহলে।

শিকাগোর ডিপল ইউনিভার্সিটি (DePaul College) থেকে সম্প্রতি মাস্টার্স শেষ করেছিলেন চন্দু। পরিবার সূত্রে খবর, গত কয়েক সপ্তাহ ধরে হন্যে হয়ে চাকরি খুঁজছিলেন তিনি। কিন্তু বারবার ব্যর্থ হওয়ায় তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন। চন্দুর বাবা কুর্নুলে সিকিউরিটি গার্ডের কাজ করেন। পরিবারের আর্থিক অভাব এবং বাবার হাড়ভাঙা খাটুনির কথা ভেবে চন্দু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের ওপর আর্থিকভাবে নির্ভরশীল থাকাটা তাঁর কাছে যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল।অনুমান, সেই অবসাদ থেকেই চরম পথ বেছে নিলেন শিকাগোর এই প্রাক্তনী।

চন্দুর দেহ ভারতে ফিরিয়ে আনতে এবং তাঁর পরিবারের ঋণের বোঝা কমাতে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়রা একটি অনলাইন ফান্ডরাইজারের আয়োজন করেছেন।

  • লক্ষ্যমাত্রা: ১ লক্ষ ২০ হাজার ডলার।
  • সংগৃহীত অর্থ: গত দু’দিনে ইতিমধ্যেই ৭৬ হাজার ডলারের বেশি সংগৃহীত হয়েছে।

ফান্ডরাইজিং পেজে চন্দুর বন্ধুরা লিখেছেন, “চন্দু বড় স্বপ্ন নিয়ে শিকাগো এসেছিলেন। তিনি একজন উদার ও বড় মনের মানুষ ছিলেন। কিন্তু প্রতিকূল পরিস্থিতির ভার তিনি আর সইতে পারলেন না।”

বিষয়টি নজরে আসতেই অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ শোকপ্রকাশ করেছেন। তিনি কেন্দ্রীয় বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডুকে অনুরোধ জানিয়েছেন যাতে চন্দুর নশ্বর দেহ দ্রুত এবং নির্বিঘ্নে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু আশ্বাস দিয়েছেন যে, তিনি সংশ্লিষ্ট মহলের সঙ্গে সমন্বয় রক্ষা করছেন এবং পরিবারকে সবরকম সহযোগিতা করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *