Beleghata | ঘরের প্রতিশ্রুতি অধরা! বেলেঘাটায় বিধায়ক কুণাল ঘোষকে ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের

Beleghata | ঘরের প্রতিশ্রুতি অধরা! বেলেঘাটায় বিধায়ক কুণাল ঘোষকে ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সরকারি ঘর পাওয়ার প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষোভের আগুন জ্বলে উঠল বেলেঘাটায় (Beleghata)। রবিবার রাতে ২৮ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ‘ঘর চাই’ দাবিতে উত্তাল হয়ে ওঠে এলাকা।

স্থানীয়দের অভিযোগ, ভগ্নপ্রায় আবাসনের পরিবর্তে নতুন ঘর দেওয়ার আশ্বাস দিয়েছিলেন কাউন্সিলর অয়ন চক্রবর্তী। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বহু পরিবার ঘরের চাবি পাননি। ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও, ভোট মিটে যাওয়ার পরও সুরাহা মেলেনি বলে অভিযোগ বাসিন্দাদের। রবিবার রাতে এলাকায় বিধায়ককে দেখা মাত্রই উত্তেজিত জনতা কার্যালয়ের ভেতরে ঢুকে ঘিরে ধরেন তাঁকে। কার্যালয়ের বাইরেও চলে তুমুল বিক্ষোভ, এমনকি ‘জয় শ্রীরাম’ স্লোগানও শোনা যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভ প্রসঙ্গে বিধায়ক কুণাল ঘোষ জানান, এটি কেএমডিএ-র প্রজেক্ট। অভিযোগ শুনেই নাকি ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *