বেলাকোবা: বুনো হাতির হামলায় বুধবার মৃত্যু হল এক চা শ্রমিকের। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের সরস্বতীপুর চা বাগানের করলা ডুবিতে। মৃত চা শ্রমিকের নাম লালু ওরাওঁ। মৃতের পরিবারে রয়েছে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে। জানা গেছে, সেদিন সকালে হঠাৎই এক বুনো হাতির আক্রমণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় মৃতের বাড়িতে পৌঁছান। উপস্থিত ছিলেন আমবাড়ী রেঞ্জের রেঞ্জার পুকুর তামাং, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকা। উপস্থিত সকলে লালু ওরাওঁয়ের স্ত্রী মিতালী দেবীর হাতে ৫ লক্ষ টাকার সরকারি সাহায্যের চেক তুলে দেন। বিধায়ক জানান ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। খুব শীঘ্রই পরিবার থেকে একজনকে চাকরির ব্যবস্থাও করা হবে।’
