BCCI | রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে সাদা বলের সিরিজের দল ঘোষণা করবে বিসিসিআই-এর! শুভমনের জায়গায় চর্চায় দুই ক্রিকেটার

BCCI | রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে সাদা বলের সিরিজের দল ঘোষণা করবে বিসিসিআই-এর! শুভমনের জায়গায় চর্চায় দুই ক্রিকেটার

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অসমের গুয়াহাটিতে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেষ্ট। এর মধ্যে রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি এক দিনের ম‍্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি ম‍্যাচের জন‍্য দল ঘোষণা করবে বিসিসিআই (BCCI)।

ইডেনে প্রথম টেষ্টে ঘাড়ে চোট পান শুভমন গিল (Shubman Gill)। দ্বিতীয় টেষ্ট থেকে তো ছিটকে গিয়েছেন। এমনকী একদিনের ম্যাচগুলিতে খেলতে পারবেন কী না তা নিয়ে সন্দেহ রয়েছে। শুভমনকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না বোর্ডও। শেষ পর্যন্ত যদি শুভমন না খেলতে পারেন তাঁর বদলে এক দিনের সিরিজ়ে নেতৃত্ব দেবেন কে? মাঝে একবার রোহিত শর্মার নাম শোনা গেলেও সেই সম্ভাবনা নেই। তাই এই সিরিজের জন্য ঋষভ পন্থ অথবা কেএল রাহুলের নাম ভাবতে পারে বোর্ড।

শুভমনের অনুপস্থিতিতে গুয়াহাটিতে দ্বিতীয় টেষ্টে ভারতীয় দলের ৩৮তম টেস্ট অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েছেন পন্থ। টি-টোয়েন্টি ক্রিকেটেও ভাল ফর্মে রয়েছেন পন্থ। যদিও এক দিনের ক্রিকেটে পন্থ শেষবার খেলেছিলেন ২০২৪ সালের অগাস্ট মাসে। এখন দেখার বোর্ড শুভমনের জায়গায় কাকে অধিনায়ক হিসাবে বেছে নেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *