BCCI | আইপিএল নিলামে ১০০০-এর বেশি ক্রিকেটারের নাম বাতিল করল বিসিসিআই! সুযোগ পেলেন ৩৫০ জন

BCCI | আইপিএল নিলামে ১০০০-এর বেশি ক্রিকেটারের নাম বাতিল করল বিসিসিআই! সুযোগ পেলেন ৩৫০ জন

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের (IPL) আগামী মরসুমের আগে মিনি নিলাম হবে। সেই নিলামে নাম লিখিয়েছিলেন ১৩৯০ জন ক্রিকেটার। কিন্তু ওই নিলামের আগে এক হাজারের বেশি ক্রিকেটারকে ছাঁটাই করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আবার নতুন করে ৩৫ জন ক্রিকেটারের নাম নিলামে (Auction) নথিভুক্ত হয়েছে। শেষ পর্যন্ত নিলামে নামছেন ৩৫০ ক্রিকেটার।

এদের মধ্যে ভারতীয় দলে খেলা ক্রিকেটার রয়েছেন ১৬ জন। বিদেশের বিভিন্ন জাতীয় দলে খেলা ক্রিকেটার রয়েছেন ৯৬ জন। ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে ভারতের রয়েছেন ২২৪ জন। ১৪ জন রয়েছেন বিদেশের ঘরোয়া ক্রিকেটার।

এবারের নিলামে ৭৭টি স্লট রয়েছে। তার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে ৩১টি। জানা গিয়েছে, ১৬ ডিসেম্বর ভারতীয় সময় দুপুর আড়াইটার সময় নিলাম শুরু হবে। প্রাথমিক নিলামের পর দলগুলিকে অবিক্রীত প্লেয়ারদের তালিকা জমা করতে বলা হবে। সেই অনুযায়ী পরবর্তীতে ফের নিলাম হবে।

এবার ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা নিয়ে নিলামে নামবে কলকাতা নাইট রাইডার্স। যা সমস্ত দলের থেকে বেশি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *