UK | ‘সম্পূর্ণরুপে অগ্রহণযোগ্য’, লন্ডনে জয়শঙ্করের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার নিন্দায় ব্রিটেন  

UK | ‘সম্পূর্ণরুপে অগ্রহণযোগ্য’, লন্ডনে জয়শঙ্করের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার নিন্দায় ব্রিটেন  

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বুধবার লন্ডনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) গাড়ির সামনে ভারতের জাতীয় পতাকা ছিড়ে বিক্ষোভ দেখায় খালিস্তানপন্থীরা। বিদেশমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘনের এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিন্দায় সরব হয়েছে নয়াদিল্লি। এবার এই ঘটনায় নিন্দা জানাল ব্রিটেন। ব্রিটেনের দাবি, ঘটনার পর তৎপরতার সঙ্গেই পরিস্থিতির সামাল দিয়েছে সেখানকার পুলিশ। এই ধরনের ভীতিপ্রদর্শনের কোনও চেষ্টাই তাঁরা বরদাস্ত করবে না বলেও জানিয়েছে ব্রিটেন।

এই প্রসঙ্গে ব্রিটেনের বিদেশ, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর(FCDO)-এর এক মুখপাত্র বলেন, “ভারতের বিদেশমন্ত্রীর ব্রিটেন সফরের মাঝে চ্যাথাম হাউসের বাইরের ঘটে যাওয়া ঘটনার আমরা কড়া নিন্দা করছি। সর্বদা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষেই থেকেছে ব্রিটেন। তবে কোনও প্রকার ভয় দেখানো, হুমকি দেওয়া বা সরকারি কোনও অনুষ্ঠানকে বিঘ্নিত করার চেষ্টা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ ইতিমধ্যে পদক্ষেপ গ্রহন করেছে উক্ত ঘটনায়। ব্রিটেন সফরে আসা কূটনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর রয়েছি আমরা।”

প্রসঙ্গত, লন্ডনের এই ঘটনায় ইতিমধ্যেই কড়া ভাষায় নিন্দা জানিয়েছে ভারত। ঘটনা প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা বিচ্ছিন্নতাবাদী এবং চরমপন্থীদের এই উস্কানিমূলক কার্যকলাপের তীব্র নিন্দা জানাই। আমরা গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহারের নিন্দা জানাই। আমরা আশা করি, ব্রিটেন সরকার এই ঘটনায় তাদের কূটনৈতিক বাধ্যবাধকতা সম্পূর্ণরূপে পালন করবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *