Barron Trump | ইরানি হানার আতঙ্কে ঘরবন্দি ব্যারন, ট্রাম্প-পুত্রের নিরাপত্তায় অভূতপূর্ব কড়াকড়ি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: যুদ্ধের আগুন ছড়াতে চেয়েও ইরানকে বশ করতে পারেনি আমেরিকা, উলটে তেহরানের চরম হুঁশিয়ারিতে এখন প্রমাদ গুনছে হোয়াইট হাউস (White Home)। পরিস্থিতি এমনই যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ২০ বছর বয়সী কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্প (Barron Trump) এখন চরম প্রাণভয়ে কার্যত গৃহবন্দি।

‘নিউ ইয়র্ক টাইমস’-এর সাম্প্রতিক একটি বিস্ফোরক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই থমথমে ছবি। ইরানের সশস্ত্র বাহিনীর মদতপুষ্ট রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘চ্যানেল ৩’-এ সম্প্রতি ব্যারনের গোপন গতিবিধির একটি ভিডিও ফাঁস করা হয়েছে। ‘কোথায় হত্যা করা হবে ব্যারনকে?’ শিরোনামের সেই ভিডিওতে শুধু ট্রাম্প-পুত্রের উপর কড়া নজরদারির প্রমাণই দেওয়া হয়নি, তাঁর মাথার দাম নির্ধারণ করা হয়েছে ১০ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯০ কোটি টাকা)।

এমনকি নিরাপত্তাবলয় ভেঙে ব্যারনের গেমিং যোগাযোগের ওপরও নজরদারি চালাচ্ছিল ইরানি চরেরা। ভিডিওতে দাবি করা হয়, ব্যারনের ব্যবহৃত এক্সবক্স, ফিফা গেমের প্রোফাইল এবং ডিসকার্ড অ্যাকাউন্টের মাধ্যমে তাঁর অবস্থান সম্পর্কে সমস্ত তথ্য এখন তাদের হাতে। এর আগেই মার্কিন ইনফ্লুয়েন্সর চার্লি ক্রিকের হত্যাকাণ্ডের পর থেকে ব্যারন জনসমক্ষে আসা অনেকটাই কমিয়ে দিয়েছিলেন। এই নতুন ভিডিয়ো প্রকাশ ও প্রাণনাশের হুমকির পর ২০ বছর বয়সী তরুণ নিজের সুরক্ষার তাগিদে পুরোপুরি বাইরের জগত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। ট্রাম্প ঘনিষ্ঠদের সূত্রে জানা গিয়েছে, গত গ্রীষ্মে বাবার সঙ্গে গলফ ক্লাবে সময় কাটানো ব্যারনের দিন এখন কাটছে চার দেয়ালের ভেতরেই।

উল্লেখ্য, গত দু’বছরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে অন্তত তিনবার গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে ফিরেছেন। শুধু ব্যারনই নন, এর আগে ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে (Melania Trump) নিয়েও একইভাবে ভিডিও বানিয়েছিল ইরানি চ্যানেল, যার ক্যাপশন ছিল— ‘কীভাবে মেলেনিয়া ট্রাম্পকে খুন করা যায়?’

বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের সর্বময় কর্তার নিজের বাড়িই এখন আতঙ্কের আখড়া। মার্কিন প্রেসিডেন্টের পরিবারকে ঘিরে তৈরি হওয়া এই নজিরবিহীন নিরাপত্তা বলয় এবং গৃহবন্দি ব্যারনের অবস্থা এখন আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *