Barasat | ভয়াবহ আগ্নিকাণ্ড বারাসাতে, লেলিহান শিখার গ্রাসে পরপর কারখানা

Barasat | ভয়াবহ আগ্নিকাণ্ড বারাসাতে, লেলিহান শিখার গ্রাসে পরপর কারখানা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ডের গ্রাসে বারাসাতের বামুনমুড়া কদম্বগাছি এলাকা। এদিন সন্ধ্যা নাগাদ এলাকার একটি কারখানায় লেগে যাওয়া আগুন ছড়িয়ে পড়ে বিস্তির্ণ এলাকায়। ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আগুন এতটাই ভয়াবহভাবে লেগেছে যে, ঘটনার প্রায় ৪ ঘন্টা পরেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। আগুন ক্রমশ ছড়িয়ে পড়েছে অন্যান্য কারখানা থেকে গুদামে। ঘটনাস্থলে একের পর এক গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হওয়ারও খবর মিলছে। দমকলের বিরুদ্ধে দেরি করে ঘটনাস্থলে পৌঁছানোর অভিযোগ করেছেন স্থানীয়রা। এখনও আগুন নেভানোর অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে দমকল কর্মীরা। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *