Bangladesh Bus Accident | নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ল যাত্রীবোঝাই বাস! বাংলাদেশে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৮, নিখোঁজ বহু  

Bangladesh Bus Accident | নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ল যাত্রীবোঝাই বাস! বাংলাদেশে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৮, নিখোঁজ বহু  

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে। বুধবার বিকেলে সে দেশের রাজবাড়ী জেলার দৌলতদিয়া (Daulatdia) ফেরিঘাটে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে (Padma River) পড়ে গেল একটি যাত্রীবোঝাই বাস (Bangladesh Bus Accident)। এই ঘটনায় এখন পর্যন্ত মোট ১৮ জনের প্রাণহানি ঘটেছে।

জানা গিয়েছে, বুধবার বিকেল সোয়া পাঁচটা নাগাদ কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ঘাটে নদী পার হওয়ার অপেক্ষায় ছিল। এক প্রত্যক্ষদর্শী জানান, পন্টুনে দাঁড়িয়ে থাকা বাসটি ফেরি আসার ঠিক আগমুহূর্তে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে আছড়ে পড়ে। চালক আপ্রাণ চেষ্টা করেও গাড়িটিকে আটকাতে পারেননি। অনুমান করা হচ্ছে, দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর পরই শুরু হয় তল্লাশি (Rescue operation)। এরপর প্রায় ছ’ঘণ্টা দীর্ঘ প্রচেষ্টার পর রাত সোয়া ১১টা নাগাদ ক্রেনের সাহায্যে বাসটিকে জল থেকে টেনে তোলা সম্ভব হয়। জানা গিয়েছে, বাসটির ভেতর থেকে ১৬ জনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ জন মহিলা, ৪ জন পুরুষ এবং ২ জন শিশু রয়েছে। এর আগে আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। সব মিলিয়ে এই বিপর্যয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮। তবে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দল এখনও পদ্মা নদীর বুকে তল্লাশি চালাচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে ফোন করে খোঁজ নিয়েছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *