Kunal Ghosh | ‘এটা সম্পূর্ণ দ্বিচারিতা…!’, অভয়ার মা পানিহাটির বিজেপি প্রার্থী হতেই বিস্ফোরক কুণাল

Kunal Ghosh | ‘এটা সম্পূর্ণ দ্বিচারিতা…!’, অভয়ার মা পানিহাটির বিজেপি প্রার্থী হতেই বিস্ফোরক কুণাল

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডের সেই অভয়ার মা এবার সরাসরি রাজনীতির আঙিনায় (RG Kar Sufferer’s Mom)। রাজ্যের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে বিজেপি (Panihati BJP Candidate)। আর এই ঘোষণা ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তর্জা। আর সন্তানহারা মায়ের এই সিদ্ধান্তকে ‘দ্বিচারিতা’ বলে কড়া ভাষায় আক্রমণ শাণালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এনিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী অভয়ার মা। কিন্তু আপনারা যাদের ফাঁদে পা দিলেন, সেটা সম্পূর্ণ দ্বিচারিতা হয়ে গেল। অভয়ার মৃত্যুতে আমরাও প্রতিবাদ করেছিলাম। আমরা সবাই বিকৃত প্রচারের বিরোধিতা করেছি।’ এরপরই কুণাল মনে করিয়ে দেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল। তিনি বলেন, ‘আপনারা চেয়েছিলেন তাই হাইকোর্ট আপনাদের সিবিআই দিয়েছিল। কিন্তু সিবিআই তদন্তেও নতুন কেউ ধরা পড়েনি, যা প্রমাণ করে কলকাতা পুলিশ সঠিক পথেই ছিল।’

সিবিআই কেন্দ্রের অধীনস্থ হওয়া সত্ত্বেও বিচার না মেলায় কেন বিজেপিতে যোগ, সেই প্রশ্ন তোলেন কুণাল। তাঁর কথায়, ‘সিবিআই তো বিজেপির। আপনারা তো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু তাঁরা আপনাদের এক মিনিট সময় দেননি, উলটে উপেক্ষা করেছেন। আর আজ আপনারা তাঁদেরই প্রার্থী হলেন?’ তিনি আরও বলেন, ‘মেয়ের মৃত্যু নিয়ে আপনারাই রাজনীতিটা করে ফেললেন। এই দ্বিচারিতার প্রশ্ন থেকে আপনারা বেরোতে পারবেন না।’

তদন্তের গতিপ্রকৃতি নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন অভয়ার বাবা-মা। তাঁদের অভিযোগ ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর বিরুদ্ধেও। কিন্তু সেই অবস্থান থেকে সরে এসে শেষমেশ বিজেপির টিকিটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভয়ার মা। তাঁর দাবি, মেয়ের বিচার পেতেই তিনি এই পথ বেছে নিয়েছেন। তবে এই সিদ্ধান্তের নেপথ্যে অন্য সমীকরণ দেখছে রাজনৈতিক মহল। অনেকের মতে, আরজি করের আবেগকে হাতিয়ার করেই পানিহাটি আসনে বৈতরণী পার হতে চাইছে গেরুয়া শিবির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *