Bangladesh | হাসিনা মামলার রায়দানের আগে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা

Bangladesh | হাসিনা মামলার রায়দানের আগে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার বাংলাদেশের (Bangladesh) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালে (ICT Verdict) সেদেশের প্রাক্তন প্রধান মন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার প্রস্তুতি চলছে। এই ঘটনায় ক্রমেই উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি।

তার আগেই রবিবার রাত থেকে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা। যদিও এখনও বিস্ফোরণের জেরে কোনও হতাহতের খবর মেলেনি। তবে ঢাকা এবং সংলগ্ন এলাকাগুলিতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে পুলিশ।

রবিবার রাতে একটি থানা সংলগ্ন এলাকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়াও মুহাম্মদ ইউনুসের পরামর্শদাতাদের একজনের বাড়ির বাইরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম সুত্রে খবর, ঢাকার তিতুমীর কলেজের মূল গেটের সামনে সামনে এবং আমতলি মোড় এলাকায় বিস্ফোরণ হয়েছে। আরও বেশ কিছু এলাকায় বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অশান্তি রুখতে ব্যাপক কড়াকড়ি শুরু করেছে ঢাকা পুলিশ।

কেউ যদি আগুন ধরানো বা ককটেল বোমা ছোড়ে তাহলে তা দেখা মাত্র প্রত্যেক পুলিশ কর্মীকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার সাজ্জাত আলি।

উল্লেখ্য, রায় ঘোষণা ঘিরে আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সেনা মোতায়েন চেয়ে সেদেশের সুপ্রিম কোর্ট সেনাসদরে চিঠি দিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন এই রায়দান সরাসরি সম্প্রচারিতও হবে। পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায়ও রায়দান দেখানো হবে।

ইতিমধ্যেই এনিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামি লিগ। তাদের তরফে নাশকতা ছড়ানো হতে পারে বলে আশঙ্কা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *