Sheikh Hasina verdict | ‘মা’কে মৃত্যুদণ্ডই দেবে ওরা, তা নিয়ে চিন্তিত নই’, রায় ঘোষণার আগে বললেন হাসিনা-পুত্র জয়    

Sheikh Hasina verdict | ‘মা’কে মৃত্যুদণ্ডই দেবে ওরা, তা নিয়ে চিন্তিত নই’, রায় ঘোষণার আগে বললেন হাসিনা-পুত্র জয়    

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জুলাই গণহত্যার মামলায় সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল। হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ‘সুনির্দিষ্ট পাঁচটি’ অভিযোগে বিচার শুরু করে ট্রাইবিউনাল। এই মামলায় সর্বোচ্চ সাজা তথা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। রায় ঘোষণার আগে আমেরিকা থেকে বার্তা দিলেন হাসিনা পুত্র সাজীব ওয়াজেদ জয়। কর্মসূত্রে আমেরিকাতেই থাকেন তিনি। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে রবিবার জয় জানিয়েছেন, তাঁর মাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। তবে আপাতত তা নিয়ে তাঁরা চিন্তিত নন।

চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ। রায় ঘোষণা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালে। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম রায় ঘোষণা হতে যাচ্ছে কোনও সরকারপ্রধানের বিরুদ্ধে। মানবতাবিরোধী অপরাধ মামলায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে হাসিনাকে। এই প্রসঙ্গে হাসিনাপুত্র জয় বলেন, “মনে করা হচ্ছে মা’কে সর্বোচ্চ সাজা দেওয়া হতে পারে। এই বিষয়ে আমরা ভাবিত নই। এই মুহূর্তে রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও ভাবছি না। কারণ, মা ভারতে সুরক্ষিত আছেন। বাংলাদেশে আওয়ামী লীগের উপস্থিতিতে গণতান্ত্রিক ভাবে নির্বাচন হলে এবং গণতান্ত্রিক পদ্ধতি মেনে নতুন সরকার গঠিত হলেই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।”

হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে পরবর্তী পদক্ষেপ কী হবে? বাংলাদেশের সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন, হাসিনা পলাতক থাকায় এই রায়ের বিরুদ্ধে তিনি আবেদন জানাতে পারবেন না। নিয়ম অনুযায়ী, রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। তবে তার জন্য হাসিনাকে আগে আত্মসমর্পণ করতে হবে। দেশের বাইরে থেকে তাঁর কোনও বার্তাই আদালতে গ্রাহ্য হবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *