Banana Smoothie | ভরবে পেট, কমবে ওজন! প্রাতরাশ সারুন এই বিশেষ স্মুদি দিয়েই…

Banana Smoothie | ভরবে পেট, কমবে ওজন! প্রাতরাশ সারুন এই বিশেষ স্মুদি দিয়েই…

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাতরাশে স্বাস্থ্যকর কোন খাবার খাবেন তা নিয়ে চিন্তা লেগেই থাকে। সেই চিন্তা দূর করতে রইল এমন একটি খাবারের সন্ধান, যা খেলে পেটও ভরবে আবার ওজনও নিয়ন্ত্রণে থাকবে। এটি হল কলা দিয়ে তৈরি একটি বিশেষ স্মুদি (Banana Smoothie)। যা ঝটপট বানিয়ে নিতে পারবেন বাড়িতে।

উপকরণ:

১টি কলা, ১ কাপ দুধ, ২-৩ টেবিল চামচ ওটস, ১ চা চামচ চিয়াবীজ বা তিসির বীজ, ১ মুঠো পালং শাক গরম জলে ভাপানো, আধ চা চামচ দারচিনি

প্রণালী:

প্রথমে ব্লেন্ডারে কল, দুধ, ওটস, চিয়া বা তিসির বীজ এবং পালং শাক নিন। সমস্ত উপাদান মসৃণ না হওয়া পর্যন্ত ভালো করে ব্লেন্ড করুন। যদি মিশ্রণটি খুব ঘন মনে হয়, তবে সামান্য জল বা আরও কিছুটা দুধ দিয়ে আবার ব্লেন্ড করুন। গ্লাসে ঢেলে দারচিনির গুঁড়ো ছড়িয়ে দিন।

এই স্মুদি কীভাবে ওজন কমাতে সাহায্য করবে?

১. ওটস, কলা, এবং চিয়া বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম হতে সময় নেয় এবং আপনাকে দীর্ঘসময় ক্ষুধার্ত হতে দেয় না। ফলে ঘনঘন খাওয়ার প্রবণতা কমে।

২. যদি আপনি চিনি বা মধু না দেন তবে এতে খুব বেশি ক্যালোরি থাকবে না।

৩. দুধ এবং বীজে থাকা প্রোটিন পেশির গঠনে সাহায্য করে। পাশাপাশি খিদে নিয়ন্ত্রণ করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *