Balurghat Porn case | সম্পর্ক ভাঙায় চরম ‘প্রতিশোধ’! ফেসবুকে প্রেমিকার অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে গণপিটুনি প্রেমিককে – Uttarbanga Sambad

Balurghat Porn case | সম্পর্ক ভাঙায় চরম ‘প্রতিশোধ’! ফেসবুকে প্রেমিকার অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে গণপিটুনি প্রেমিককে – Uttarbanga Sambad

ব্লগ/BLOG
Spread the love


বালুরঘাটঃ সম্পর্ক ভেঙেছে প্রেমিকা। প্রথমে ব্ল্যাকমেল করে সম্পর্কে ফিরে আসার জন্য প্রেমিকাকে চাপ এবং পরে তাতে কাজ না হওয়ায়, বদলা নিতে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট। আর এতেই ক্ষোভে ফেটে পড়ল প্রেমিকার পরিবার। অভিযুক্ত কিশোরকে পাকড়াও করে বেধড়ক মারধর করায় শুক্রবার দুপুরে বালুরঘাটের চকভৃগু এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ওই কিশোরের মোবাইল ফোনটিও আছাড় মেরে ভেঙে ফেলা হয়। পরে বালুরঘাট থানার পুলিশ এই গোলমালের খবর পেয়ে ওই কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ওই প্রমিকার পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

জানা গিয়েছে, বালুরঘাটের একটি গ্রামের অষ্টম শ্রেণির এক কিশোরীর সঙ্গে পতিরাম থানা এলাকার এক কিশোরের প্রেমের সম্পর্ক ছিল। তবে কয়েক মাস আগেই ওই কিশোরী ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসে। কিন্তু তাকে পেতে নাছোড়বান্দা ছিল কিশোর। অভিযোগ, ওই সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকেই কিশোরী আর যোগাযোগ না রাখায়, ক্ষোভে একটি ফেক ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট খুলে কিশোরীর অশ্লীল ছবি লাগাতার পোস্ট করছিল অভিযুক্ত। এছাড়া নিয়মিত হুমকিও দেওয়া হত। কিশোরীর পরিবারের পক্ষ থেকে ওই কিশোরকে এসব না করতেও অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারপরেও ওই কিশোর এমন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় এদিন ক্ষোভে ফেটে পড়ে ওই কিশোরীর পরিবার। ওই কিশোর বালুরঘাটের চকভৃগুতে একটি গ্যারাজে কাজ করত। তাঁরা ওই কিশোরকে সেখান থেকে পাকড়াও করে তাকে মারধর শুরু করেন। পরে পুলিশ গিয়ে ওই কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিন কিশোরীর মা বলেন, ‘ছেলেটি নানাভাবে আমাদের বিরক্ত করে চলেছে। প্রায় প্রতিদিনই হুমকি-ধমকি তো রয়েইছে, এমনকি ফেসবুকে মেয়ের অশ্লীল ছবিও পোস্ট করে চলছিল।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *