Balurghat | বিজেপি জেতায় সেলুনে ‘ফ্রি’ পরিষেবা! বালুরঘাটের প্রবীণ ক্ষৌরকারের কাঁচিতে অন্যরকম বিজয়োৎসব

Balurghat | বিজেপি জেতায় সেলুনে ‘ফ্রি’ পরিষেবা! বালুরঘাটের প্রবীণ ক্ষৌরকারের কাঁচিতে অন্যরকম বিজয়োৎসব

ভিডিও/VIDEO
Spread the love


বালুরঘাট: বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার আনন্দে কোথাও বিনামূল্যে ডালপুরি-চা, কোথাও আবার মিষ্টি বিলির ছবি দেখা গিয়েছে। সেই আবহেই এবার অভিনব উদ্যোগ নজর কাড়ল বালুরঘাট (Balurghat) ব্লকের রাজুয়া গ্রাম। শুক্রবার গ্রামের প্রবীণ ক্ষৌরকার গৌতম শীল প্রায় ১০০ জন গ্রামবাসীর বিনামূল্যে চুল ও দাড়ি কেটে নিজের প্রতিশ্রুতি পালন করলেন।

অনেকদিন ধরেই রাজুয়া গ্রামে গৌতম একটি সেলুন চালান। বয়সের ছাপ পড়েছে শরীরে, চোখেমুখেও সেই ছাপ স্পষ্ট। কিন্তু কাজের উৎসাহে এতটুকুও ভাটা পড়েনি। কয়েক মাস আগে গ্রামবাসীর কাছে তিনি ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে একদিন বিনামূল্যে ‘ক্ষৌরসেবা’ দেবেন। শুক্রবার সেই ঘোষণাই বাস্তব রূপ পেল। সকাল থেকেই তাঁর সেলুনের সামনে গ্রামের মানুষ ভিড় জমাতে শুরু করেন। কেউ চুল কাটাতে, কেউ আবার দাড়ি কামাতে হাজির হন। একের পর এক খদ্দের সামলাতে গৌতম ব্যস্ত হয়ে পড়েন। অনেকেই মোবাইলে ছবি তুলে সামাজমাধ্যমে পোস্ট করেন। গৌতমের কথায়, ‘মানুষের ভালোবাসাই আমার আসল প্রাপ্তি। কথা দিয়েছিলাম, তাই কথা রাখলাম।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *