বালুরঘাট: তৃতীয় স্ত্রীকে খুনের দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট আদালত। সাত বছর আগে পতিরাম নিচাবন্দরের বাসিন্দা দিবাকর ঘোষের বিরুদ্ধে তার তৃতীয় স্ত্রীকে নৃশংসভাবে অস্ত্র দিয়ে আঘাত করে ও গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ ওঠে।
পেশায় সরকারি কর্মচারি দিবাকর ঘোষকে চাকরি থেকে এর জেরে বরখাস্তও করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার বালুরঘাট আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সন্তোষ কুমার পাঠক অভিযুক্ত দিবাকর ঘোষকে দোষী সাব্যস্ত করেছেন।
শনিবার বিচারক দোষী দিবাকর ঘোষকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এবং ২০১ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাচ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও দু’মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
