Balurghat | ডাইনি অপবাদ বাঁচতে আড়াই লক্ষ টাকা জরিমানা! পুলিশের নিষ্কৃয়তা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও আদিবাসীদের

Balurghat | ডাইনি অপবাদ বাঁচতে আড়াই লক্ষ টাকা জরিমানা! পুলিশের নিষ্কৃয়তা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও আদিবাসীদের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বালুরঘাট: ডাইনি অপবাদে এক ব্যক্তির থেকে ২ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা আদায়! টাকা দেওয়ার পরও প্রাণভয়ে একঘরে দিন কাটাচ্ছে অসহায় আদিবাসী পরিবার। সবটা জেনেও নির্বিকার পুলিশ-প্রশাসনের ঘুম ভাঙ্গাতে আসরে নামল আদিবাসী সেঙ্গেল অভিযান। শুক্রবার বালুরঘাট থানা (Balurghat Police Station) ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আদিবাসী (Adibasi) সম্প্রদায়ের মানুষেরা। সবটা খতিয়ে দেখার আশ্বাস পুলিশ সুপারের।

চলতি মাসের ৮ তারিখ বালুরঘাট থানার অন্তর্গত বিরোহিনী গ্রামে সুনীল কিস্কু নামে এক ব্যক্তিকে ডাইনি অপবাদ দিয়ে গ্রামেরই কয়েকজন ব্যক্তি দুই দফায় মোট ২ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে। খুন এবং একঘরে হওয়ার হাত থেকে বাঁচতে, চাহিদা মতো টাকা দিতে সুনীল কিস্কুকে জমি বন্ধক রাখতে হয়। পরবর্তীতে আদিবাসীদের কিছু সংগঠন খবরটি জানতে পেরে সুনীল কিস্কুর পরিবারকে নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জানায়। আদিবাসী সেঙ্গেল অভিযানের বক্তব্য, যেখানে ডাইনি প্রথা নামক কুসংস্কার রোধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া জরুরি, সেখানে সবটা জেনেও কার্যত নীরব বালুরঘাট থানার পুলিশ।

একপ্রকার বাধ্য হয়েই এদিন  বালুরঘাট থানার পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামে আদিবাসী সেঙ্গেল অভিযান। সংগঠনের ব্যানারে শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ বালুরঘাট থানার সামনে বিক্ষোভ দেখায়। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এদিন থানা ঘেরাও কর্মসূচি ঘিরে বালুরঘাট থানার গেটে ব্যারিকেড দিয়ে প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছিল। পরে এই আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল বালুরঘাট থানার আইসির সঙ্গে দেখা করে তাদের দাবি দাওয়া জানায়। তবে ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার জানান, ‘তদন্ত করে সবটা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সমাধান করা হবে।’

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *