Balurghat | গুড়ের ব্যবসার আড়ালে চোলাইয়ের উপকরণের রমরমা, বালুরঘাটে পুলিশের জালে ব্যবসায়ী

Balurghat | গুড়ের ব্যবসার আড়ালে চোলাইয়ের উপকরণের রমরমা, বালুরঘাটে পুলিশের জালে ব্যবসায়ী

শিক্ষা
Spread the love


বালুরঘাট: গুড়ের ব্যবসার (Jaggery enterprise) আড়ালে নিষিদ্ধ চোলাই মদ তৈরির উপকরণ বিক্রির পর্দাফাঁস করল পুলিশ (Unlawful liquor manufacturing elements)। শনিবার দুপুরে বালুরঘাট শহরের (Balurghat) ব্যস্ততম তহবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ‘বাকর গুলি’ উদ্ধার করেছে বালুরঘাট থানার পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৌমেন কুণ্ডু (৫০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সৌমেন কুণ্ডু বালুরঘাট থানার বঙ্গী বৈদ্যনাথপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে তহবাজারে গুড়ের ব্যবসা চালিয়ে আসছিলেন। তবে প্রশাসনের নজর এড়াতে তিনি এক নতুন পন্থা অবলম্বন করেছিলেন। গুড় বিক্রির আড়ালে তিনি গোপনে স্থানীয়ভাবে ‘বাকর গুলি’ নামে পরিচিত চোলাই মদ তৈরির মূল উপকরণ অবৈধভাবে বিক্রি করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার টাউন বাবুর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল শনিবার দুপুরে তহবাজারে ওই ব্যবসায়ীর গুদামে আচমকা হানা দেয়। তল্লাশি চালিয়ে প্রায় এক কুইন্টাল ওজনের নিষিদ্ধ বাকর গুলি উদ্ধার করেন তদন্তকারীরা। হাতেনাতে প্রমাণ মেলায় ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করা হয় এবং পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এদিন বিকেলে বালুরঘাট থানায় একটি সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনাটি জানান ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *