Balurghat | যাত্রী তোলাকে কেন্দ্র করে বাসকর্মী ও টোটোচালকদের বচসা

Balurghat | যাত্রী তোলাকে কেন্দ্র করে বাসকর্মী ও টোটোচালকদের বচসা

শিক্ষা
Spread the love


বালুরঘাট : যাত্রী তোলাকে কেন্দ্র করে বাসকর্মী ও টোটোচালকদের বচসায় সাময়িক উত্তেজনা ছড়াল বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড এলাকায়। অভিযোগ, বেআইনিভাবে বাসের যাত্রী তোলায় বাধা দেওয়ায় এক বাসকর্মীকে বেধড়ক মারধর করে কয়েকজন টোটোচালক। বাসকর্মী অলক মালি জানান, সকালে যাত্রী তোলা নিয়ে কথা কাটাকাটির পর বিকেলের দিকে বাসের কন্ডাক্টরকে গেট থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। এই ঘটনার প্রতিবাদে বাসকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারধরের পরেই অভিযুক্ত টোটোচালকরা পলাতক। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলেই উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন বাসকর্মীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *