Strict Pointers | অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মন্তব্য নয়! নবান্নের নিষেধাজ্ঞার খাঁড়ায় রাজ্য সরকারি কর্মীরা

Strict Pointers | অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মন্তব্য নয়! নবান্নের নিষেধাজ্ঞার খাঁড়ায় রাজ্য সরকারি কর্মীরা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এবার রাজ্যের সরকারি আধিকারিকদের (WB authorities workers) জন্য এক কড়া নির্দেশিকা (Strict Pointers) জারি করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে (Media) কোনও মন্তব্য, প্রশাসনিক তথ্য আদান-প্রদান করতে পারবেন না রাজ্য সরকারি কর্মীরা। মূলত প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা এবং সরকারি তথ্যের গোপনীয়তা বজায় রাখার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)। বুধবার মুখ্যসচিব মনোজ আগরওয়াল এই সংক্রান্ত একটি নির্দেশিকা রাজ্যের সমস্ত দপ্তর, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়েছেন।

নতুন নির্দেশিকা অনুযায়ী, আইএএস, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস আধিকারিক থেকে শুরু করে সমস্ত সরকারি কর্মচারী, পুরসভা, বোর্ড এবং স্বশাসিত সংস্থার কর্মীরাও এই নিয়মের আওতায় পড়বেন। সরকারি পূর্বানুমতি ছাড়া এখন থেকে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য, প্রশাসনিক তথ্য বা নথি আদান-প্রদান করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি সরকারি অনুমোদন ছাড়া কোনও বেসরকারি মিডিয়া প্রোগ্রাম বা অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না।

নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, সংবাদপত্র বা সাময়িকীতে লেখা, পত্রিকার সম্পাদনা বা রেডিও-তে বক্তব্য পেশের ক্ষেত্রেও সরকারের অনুমতি বাধ্যতামূলক। পাশাপাশি, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনও নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে জনসমক্ষে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কোনও বক্তব্য যদি ভারত বা বিদেশি রাষ্ট্রের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

প্রশাসনিক মহলের মতে, সরকারি কর্মচারীদের মত প্রকাশের অধিকারকে এই নির্দেশিকার মাধ্যমে আরও সীমাবদ্ধ করা হল। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রশাসনিক স্বচ্ছতা এবং তথ্যের অপব্যবহার রুখতেই এই কড়াকড়ি। কোনও কর্মচারী এই নিয়ম লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই নির্দেশিকাটি রাজ্যের সমস্ত অফিসে দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছে নবান্ন। সব মিলিয়ে সরকারি কর্মীদের ওপর নবান্নের এই নিয়ন্ত্রণ কার্যত প্রশাসনিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *