Baba Siddique homicide case | মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী হত্যাকাণ্ড, গ্যাংস্টার আনমোল বিষ্ণোইকে ভারতে ফেরত পাঠাল আমেরিকা! গ্রেপ্তার এনআইএ-র

Baba Siddique homicide case | মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী হত্যাকাণ্ড, গ্যাংস্টার আনমোল বিষ্ণোইকে ভারতে ফেরত পাঠাল আমেরিকা! গ্রেপ্তার এনআইএ-র

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনে (Baba Siddique homicide case) অন্যতম অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই। তাকে আমেরিকা থেকে ভারতে আনা হয়। এ দেশে আসার পর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) (NIA) আনমোলকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে।

গত বছর আমেরিকায় (US) গ্রেপ্তার হয় আনমোল বিষ্ণোই (Anmol Bishnoi)। তারপর থেকে তার প্রত্যর্পণের চেষ্টা করতে থাকে ভারত সরকার। অবশেষে আমেরিকা থেকে তাকে পাঠানো হল ভারতে। এদেশে আসতেই এনআইএ আনমোলকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে। এরপর তাকে হাজির করানো হয় দিল্লির পাটিয়ালা আদালতে।

আনমোলের বিরুদ্ধে ভারতে ১৮টি মামলা বিচারাধীন রয়েছে। ২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় নাম জড়ায় তার। এছাড়াও বাবা সিদ্দিকি খুনেও সে জড়িত বলে দাবি করা হয়। এও অভিযোগ, তার নির্দেশে অভিনেতা সলমন খানের বাড়ির সামনে গুলি চালানো হয়েছিল। ২০২২ সালে সিধু খুনে নাম জড়াতেই দেশছাড়া হয় আনমোল। আমেরিকায় তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় এক বছর ধরে তার আবেদনের ভিত্তিতে শুনানি হয় আমেরিকার আদালতে। একইসঙ্গে ভারতের প্রত্যর্পণের আবেদনও খতিয়ে দেখে মার্কিন প্রশাসন। গত সপ্তাহে আনমোলের আবেদন খারিজ করে দেওয়া হয়। তারপরই তাকে ভারতে পাঠানোর তোড়জোড় শুরু করে আমেরিকা। বুধবার প্রায় ২০০ জন অবৈধ অভিবাসীকে আমেরিকা থেকে ভারতে পাঠানো হয়। তাদের মধ্যে ছিল আনমোল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *