Authorities hospital menu | সরকারি হাসপাতালে নতুন মেনু চালুতেই আইনি বাধা! হাইকোর্টের নির্দেশে আপাতত বহাল পুরোনো খাবারই

Authorities hospital menu | সরকারি হাসপাতালে নতুন মেনু চালুতেই আইনি বাধা! হাইকোর্টের নির্দেশে আপাতত বহাল পুরোনো খাবারই

শিক্ষা
Spread the love


রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য শনিবার থেকে আরও পুষ্টিকর ও উন্নতমানের খাবার চালু হওয়ার কথা ছিল। নতুন মেনু (Authorities hospital menu) নিয়ে রোগীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Court docket) অন্তর্বর্তীকালীন নির্দেশে সেই উদ্যোগ আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। ফলে শনিবারও রোগীদের জন্য আগের মেনুই বহাল থাকছে। বিভিন্ন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এজেন্সিগুলি শুক্রবার সন্ধ্যার মধ্যেই নতুন খাবার পরিবেশনের প্রস্তুতি সেরে ফেলেছিল। কিন্তু রাতে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা পৌঁছাতেই তাদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। স্বাস্থ্য দপ্তরের এক কর্তা বলেন, ‘আদালতের নির্দেশে আপাতত নতুন খাবারের মেনু স্থগিত থাকছে।’

রাজ্যে সরকার পরিবর্তনের পর সরকারি হাসপাতালে রোগীদের উন্নত ও পুষ্টিকর খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) জানিয়েছিলেন, রোগীদের জন্য আরও উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে। সেই লক্ষ্যে এই খাতে বরাদ্দ ৫৬ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়। গত ২৩ জুলাই স্বাস্থ্য দপ্তর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। সেখানে অসুস্থতার ধরন অনুযায়ী চিকিৎসাধীন রোগীদের আটটি ভাগে বিভক্ত করে পৃথক খাবারের মেনু এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) নির্ধারণ করা হয়। ১ অগাস্ট থেকে রাজ্যের সব সরকারি হাসপাতালে সেই নির্দেশিকা কার্যকর হওয়ার কথা ছিল।

নতুন নির্দেশিকা অনুযায়ী, এতদিন রোগীদের জন্য দিনে তিনবার খাবারের ব্যবস্থা থাকলেও তা বাড়িয়ে ছয়বার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সকালে ও বিকেলে চা-বিস্কুটের পাশাপাশি সন্ধ্যায় মুড়ি, সেদ্ধ অথবা ভেজানো ছোলা এবং শসা দেওয়ার কথা ছিল। এছাড়া রোগীদের পুষ্টির প্রয়োজন বিবেচনা করে দিনের বিভিন্ন সময়ের খাবারে নতুন খাদ্যসামগ্রী যুক্ত করা এবং প্রতিটি খাবারের পরিমাণও নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। নির্দেশিকায় আরও বলা হয়, প্রতিটি হাসপাতালে নতুন করে টেন্ডার ডেকে খাবার সরবরাহকারী এজেন্সি নিয়োগ করতে হবে। আগামী ৩১ অগাস্টের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করার নির্দেশ ছিল। নতুন এজেন্সি নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমান বরাতপ্রাপ্ত সংস্থাগুলিই পরিষেবা চালিয়ে যাওয়ার কথা ছিল।

তবে শুক্রবার রাতে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার সই করা নতুন নির্দেশিকা সব সরকারি হাসপাতালে পৌঁছায়। সেখানে জানানো হয়, ২৩ জুলাই জারি হওয়া নতুন খাবারের মেনু সংক্রান্ত নির্দেশিকা কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে আপাতত স্থগিত রাখা হচ্ছে। জানা গিয়েছে, একটি এজেন্সির দায়ের করা রিট পিটিশনের ভিত্তিতেই আদালত এই নির্দেশ দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *