Assembly | ছয় বছর পর বৈঠক ট্রাম্প ও শি জিনপিংয়ের! কী নিয়ে আলোচনা দু’জনের

Assembly | ছয় বছর পর বৈঠক ট্রাম্প ও শি জিনপিংয়ের! কী নিয়ে আলোচনা দু’জনের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  ছয় বছর পর বৃহস্পতিবার মুখোমুখি বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। এদিন দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠকটি হয়।

সুত্রের খবর, দুই নেতা এমন এক চুক্তির জন্য আলোচনা শুরু করেছেন যা তাঁদের দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে পারে। যদি তাই হয় তাহলে এতে গোটা বিশ্বের ভালো হবে বলে মত কুটনৈতিক বিশেষজ্ঞদের।

ওই দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার আগে একটি বক্তব্যে ট্রাম্প বলেন, আমি শি জিনপিংয়ের সঙ্গে একটি ভালো বৈঠকের আশা করছি।

ট্রাম্প চিনের প্রেসিডেন্টকে একটি মহান দেশের একজন মহান নেতা বলে তাঁর প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে উভয় তরফে অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। আর কিছু বিষয় বাকী রয়েছে। সেগুলিতে এখন আমাদের একমত হতে হবে।

শেষবার এই দুই নেতার দেখা হয়েছিল ২০১৯ সালে জাপানের ওসাকাতে জি-২০ শীর্ষ সম্মেলনে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে এই প্রথম চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন।

এই দ্বিপাক্ষিক আলোচনায় শুল্ক, প্রযুক্তি, রপ্তানি সহ একাধিক বিষয় থাকতে পারে বলে আশা করা হচ্ছে। ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন, তিনি চিনের পণ্যের উপর কিছু শুল্ক কমাতে পারেন।

এদিকে চিনের প্রেসিডেন্ট এই বৈঠকের আগে জানান, তিনি জনসমক্ষে অনেকবার বলেছেন যে, বেজিং এবং ওয়াশিংটনের মধ্য সবসময় সুসম্পর্ক থাকা উচিত। এছাড়াও দুই দেশের বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় হওয়া উচিত। তিনি উভয় দেশের উন্নয়নের জন্য সুস্থ পরিবেশ তৈরি করতে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ চালিয়ে যেতে সবসময় প্রস্তুত রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *