Assam Earthquake | গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল অসম, কম্পনের তীব্রতা ৫

Assam Earthquake | গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল অসম, কম্পনের তীব্রতা ৫

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল অসম (Assam Earthquake)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা (Magnitude) ছিল ৫।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCS) তথ্য অনুযায়ী, বুধবার রাত ২টা ২৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও (Morigaon), ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে। গুয়াহাটি সহ অসমের একাধিক জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পের জেরে এখনও কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত অসম। এটি  ‘সিসমিক জোন ফাইভ’-এর অন্তর্ভুক্ত।

প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবারই সকাল ৬টা ১০ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা। এমনকি কম্পন অনুভূত হয়েছিল প্রতিবেশী দেশ বাংলাদেশেও। এর উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলেমিটার গভীরে। তীব্রতা ছিল ৫.১। মাত্র দু’দিনের ব্যবধানে এবার ভূমিকম্প অসমে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *