Asim Munir | ‘যুদ্ধের ভুল ধারণাকে ভাঙবে’, আফগানিস্তানের সঙ্গে সংঘাতের মাঝেই ভারতকে হুঁশিয়ারি মুনিরের

Asim Munir | ‘যুদ্ধের ভুল ধারণাকে ভাঙবে’, আফগানিস্তানের সঙ্গে সংঘাতের মাঝেই ভারতকে হুঁশিয়ারি মুনিরের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতির মেয়াদ শেষ হতেই ফের হামলা চালিয়েছে ইসলামাবাদ (Pakistan-Afghanistan Battle)। এতে তিন আফগান ক্রিকেটার সহ বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। কিন্তু আফগানিস্তানের সঙ্গে এই সংঘাতের আবহেই ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)। জোর গলায় তিনি দাবি করেছেন, ইসলামাবাদের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ভারতের ভৌগোলিক যুদ্ধক্ষেত্রের ভুল ধারণাকে ভেঙে দিতে পারে।

শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক সেনা প্রশিক্ষণ কেন্দ্রের অনুষ্ঠানে দিয়েছিলেন সে দেশের সেনাপ্রধান আসিম মুনির। সেখানেই হুঁশিয়ারির সুরে মুনির বলেন, ‘পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনও স্থান নেই। কিন্তু ছোটখাটো উসকানির জবাবও পাকিস্তান বড় আকারেই দেবে।’ এরপরই ভারতের উদ্দেশে তিনি বলেন, ‘যদি নতুন করে শত্রুতা শুরু হয়, তাহলে পাকিস্তান প্রতিপক্ষকে ধারণার চেয়ে অনেক বেশি প্রতিক্রিয়া জানাবে। আমাদের সামরিক সক্ষমতা যুদ্ধ সম্পর্কে ভারতের ভৌগোলিক বিশালতার ভুল ধারণাকে ভেঙে দিতে পারে।’ এরপরই মুনিরের দাবি, এরপর কোনও বিপর্যয় এলে তার দায়ভার ভারতের। এই বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতার জন্য যে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে, তা কল্পনার বাইরে হবে।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। অবশেষে বুধবার ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতিতে রাজি হয়েছিল দুই দেশ। তার মেয়াদ শুক্রবার শেষ হতেই ফের রাতে পাকিস্তান হামলা চালায় বলে অভিযোগ। তাতেই মৃত্যু হয়েছে তিন তরুণ ক্রিকেটার সহ কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। এরপরই আফগানিস্তানের তালিবান সরকার পাকিস্তানকে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে। এদিকে, পাকিস্তান প্রথম থেকেই দাবি করছে, ভারতের মদতে পাক সীমান্তে হামলা চালাচ্ছে আফগানিস্তান। যদিও তা অস্বীকার করেছে নয়াদিল্লি। এই আবহেই ফের ভারতকে হুঁশিয়ারি দিলেন পাক সেনাপ্রধান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *