RPF rescues two minor ladies | দিল্লি পালানোর ছক! কিশনগঞ্জে ট্রেন থেকে দুই নাবালিকাকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরাল আরপিএফ  

RPF rescues two minor ladies | দিল্লি পালানোর ছক! কিশনগঞ্জে ট্রেন থেকে দুই নাবালিকাকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরাল আরপিএফ  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কিশনগঞ্জ: কিশনগঞ্জ স্টেশনে গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে দুই নাবালিকাকে উদ্ধার করেছে আরপিএফ। মেঘালয়ের শিলং পুলিশের কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার কিশনগঞ্জ আরপিএফের কর্মীরা তল্লাশি চালায় বেঙ্গালুরুগামী ট্রেনটিতে। সেই ট্রেনের একটি সংরক্ষিত কামরা থেকে উদ্ধার হয় নিকিতা দাস(১৭) ও রেমিকা লিংগদেহ(১৫) নামে দুই নাবালিকা। এরা দুজনেই মেঘালয়ের পূর্ব খাসি হিলস জেলার বাসিন্দা।

জানা গিয়েছে, নিকিতা ও রেমিকা বাড়ি থেকে পালিয়ে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে গুয়াহাটিতে চলে আসে। সেখানে তাঁরা দিল্লির ট্রেন ভেবে গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেসে উঠে পড়ে। দুই নাবালিকার কোনও খোঁজ না পেয়ে পরিবারের লোকেরা শিলং সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। দুই ছাত্রীর মোবাইল ফোন ট্র্যাক করে পুলিশ জানতে পারে কিশনগঞ্জ স্টেশনের কাছাকাছি জায়গায় পৌঁছে গিয়েছে। এরপরেই তাঁরা বিষয়টি জানায় কিশনগঞ্জ আরপিএফকে। সেই খবর মোতাবেক কিশনগঞ্জ স্টেশনে ট্রেন ঢুকতেই প্রতিটি কোচে তল্লাশি শুরু করে আরপিএফ। সেই সময়ই উদ্ধার হয় দুই নাবালিকা।

দুই নাবালিকা উদ্ধার হওয়ার পরেই খবর শিলং থানা মারফৎ খবর দেওয়া হয় পরিবারকে। শনিবার উদ্ধার হওয়া দুই নাবালিকার পরিবারের লোকেরা কিশনগঞ্জ থানায় চলে আসেন। সেখানে পরিবারের লোকেদের হাতে দুই নাবালিকাকে তুলে দেন কিশনগঞ্জ স্টেশন আরপিএফ পোস্টের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর হৃদয়কান্ত শর্মা।

The publish RPF rescues two minor girls | দিল্লি পালানোর ছক! কিশনগঞ্জে ট্রেন থেকে দুই নাবালিকাকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরাল আরপিএফ   appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *