Asian Para Video games | এশিয়ান প্যারা গেমস: ১০ মিটার এয়ার রাইফেলে সোনা মোনার, রুপো অবনীর; জুডোতে ব্রোঞ্জ কপিলের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ জাপানের আইচি-নাগোয়ায় শুরু হওয়া ২০২৬ সালের এশিয়ান প্যারা গেমসে (Asian Para Video games) দুর্দান্ত সূচনা করল ভারত। প্রতিযোগিতার প্রথম দিনেই দেশের ঝুলিতে এল জোড়া পদক সহ আসরের প্রথম স্বর্ণপদক। ১০ মিটার এয়ার রাইফেলে অভাবনীয় সাফল্য এনে দিয়ে ভারতের হয়ে প্রথম সোনা নিশ্চিত করেন বিশিষ্ট শুটার মোনা আগরওয়াল (Mona Agarwal)। একই ইভেন্টে ভারতেরই তারকা শুটার ও ডিফেন্ডিং প্যারাঅলিম্পিক চ্যাম্পিয়ন অবনী লেখরা জয় করেন রূপোর পদক।

প্রতিযোগিতায় শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চালান ভারতীয় শুটাররা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে মোনা আগরওয়াল ২৫০.০ স্কোর করে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে স্বর্ণপদক নিজের নামে করেন। অন্যদিকে, অবনী লেখরা ২৪৯.৬ স্কোর তুলে খুব সামান্য ব্যবধানে রূপো অর্জন করেন। দুই ভারতীয় শুটারের এই অসাধারণ পারফরম্যান্সে প্রতিযোগিতার শুরুতেই পদক তালিকায় শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে ভারত।

শুটিংয়ের সাফল্যের পর দিন গড়ালে ভারতের ঝুলিতে যুক্ত হয় আরও একটি পদক। জুডোর পুরুষদের ইভেন্টে ব্রোঞ্জ মেডেল বাউটে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে দেশের জন্য প্রথম ব্রোঞ্জ এনে দেন কপিল পারমার।

সোনার পাশাপাশি রূপো ও ব্রোঞ্জ জয়ের মাধ্যমে এশিয়ান প্যারা গেমসে ভারতের অভিযান বেশ আশাব্যঞ্জকভাবে শুরু হল। আগামী দিনগুলিতে ভারতীয় অ্যাথলেটদের কাছ থেকে আরও অনেক পদকের প্রত্যাশা করছেন ক্রীড়াপ্রেমীরা।

The put up Asian Para Games | এশিয়ান প্যারা গেমস: ১০ মিটার এয়ার রাইফেলে সোনা মোনার, রুপো অবনীর; জুডোতে ব্রোঞ্জ কপিলের appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *