Asansol | বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৩!

Asansol | বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৩!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


রাজা বন্দোপাধ্যায়, কুলটি: বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৩ জন সদস্যের। ঘটনাটি ঘটেছে বিহারের বরহি থানায় এলাকায়। মৃতেরা আসানসোলের কুলটি থানার থানা মোড় এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, আসানসোলের কুলটি থানা মোড় এলাকার বাসিন্দা জয়ভগবান যাদব বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ উত্তরপ্রদেশে এক বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একটি চার চাকা গাড়ি নিয়ে রওনা দেন। সেই গাড়িতে তাঁর সঙ্গে পরিবারের আরও ৮ জন সদস্য ছিলেন। জয়ভগবান যাদব নিজেই সেই গাড়ি চালাচ্ছিলেন। পশ্চিমবঙ্গ পার করে বিহারে পৌঁছাতেই সকালের দিকে ঘটে এই দুর্ঘটনা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিহারের বরহি থানা এলাকায় রাস্তার একটি কালভার্টে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জয়ভগবান যাদবের গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় যাদব পরিবারের বড় ছেলে জয়ভগবান যাদব, তাঁর মা সোনা দেবী এবং পিসির মেয়ে আনশিক্তা যাদবের। গাড়িতে থাকা জয়ভগবান যাদবের স্ত্রী কৌশল্ল্যা দেবী এবং তাঁর ৩ ছেলে এবং জয়ভগবান যাদবের ছোট ভাই ধর্মেন্দ্র যাদব ও তাঁর মাসি সহ মোট ৬ জন গুরুতর আহত হন। বর্তমানে তাঁরা বিহারের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্তের পরে বৃহস্পতিবার রাতে মৃত ৩ জনের দেহ নিয়ে আসা হয় আসানসোলের কুলটির বাড়িতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *