Asaduddin Owaisi | ‘হাসিনাকে ভাগান, তারপর অনুপ্রবেশকারী নিয়ে রাজনীতি…’, ওয়াইসির কটাক্ষের নিশানায় মোদি-শা!

Asaduddin Owaisi | ‘হাসিনাকে ভাগান, তারপর অনুপ্রবেশকারী নিয়ে রাজনীতি…’, ওয়াইসির কটাক্ষের নিশানায় মোদি-শা!

শিক্ষা
Spread the love


কিশনগঞ্জ: ‘শেখ হাসিনাকে উৎখাত করে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আর আপনারা তাঁকে বোন বলে কোলে আশ্রয় দিয়েছেন।’ নরেন্দ্র মোদি এবং অমিত শা-কে কটাক্ষের নিশানায় রেখে এমনটাই মন্তব্য করেছেন এআইএমআইএম দলের সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি। বুধবার বিহারের মধুবানী এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন তিনি। এদিন দুপুরে কিশনগঞ্জ জেলার কোচা ধামন বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী মহম্মদ সরবর আলমের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় এই মন্তব্যের পুনরাবৃত্তি করতে শোনা যায় তাঁকে।

তিনি বলেন, ‘অমিত শা, নরেন্দ্র মোদি, আমি আপনাদের বলছি। অনুপ্রবেশকারী দিল্লীতে বসে আছে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে উৎখাত করে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আর আপনারা তাঁকে বোন বলে কোলে আশ্রয় দিয়েছেন। মোদিজি এই অনুপ্রবেশকারীকে দেশ থেকে বের কর। বিহারে কোনও অনুপ্রবেশকারী নাই। শুধুমাত্র অনুপ্রবেশকারীর জুজুর ভয় দেখানো হচ্ছে।’ তিনি এও প্রশ্ন তোলেন, সীমান্তে বিএসএফ,গোয়েন্দা সংস্থা,পুলিশ ও অন্যান্য এজেন্সী অবিরত টহল দিচ্ছে। তবে কীভাবে দেশে বিদেশী অনুপ্রবেশকারী প্রবেশ করছে?

এরপরেই তিনি কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, ‘মোদিজি, বিহারে ২০ বছর ধরে নীতীশ কুমার মুখ্যমন্ত্রী। তবে এতদিন উনি কী করেছেন অনুপ্রবেশকারী সম্পর্কে? আমি জোর গলায় বলছি, বিহারে কোনও অনুপ্রবেশকারী নেই। এই মর্মে শুধুমাত্র গুজব ও রটনা করা হয়েছে। অমিতজি আমি তোমার মতো ইদুর শিকার করিনা। এবার অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী হল্লা বন্ধ করো, নচেৎ এর ফল ভালো হবেনা। আগে আপনারা দিল্লিতে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারী শেখ হাসিনাকে ভাগান। তারপর অনুপ্রবেশকারী নিয়ে রাজনীতি করবেন।’ এছাড়াও এদিন কোচাধামন বিধানসভা কেন্দ্রের নির্বাচনী জনসভায় একই সঙ্গে এনডিএ ও ইউপিএ জোটের তীব্র সমালোচনা করেন তিনি।

অপরদিকে এদিন কোচা ধামন বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারের সময় এআইএমআইএম-এর বিহার রাজ্যের সভাপতি ও পূর্ণিয়ার বিদায়ী দলীয় বিধায়ক তথা প্রার্থী আখতারুল ইমামকে স্থানীয় লোকজন এবং বিক্ষুব্ধ দলীয় সদস্যরা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই পুলিশ ও দলীয় সমর্থকরা ইমামকে বিক্ষোভকারীদের কবল থেকে উদ্ধার করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *