Arunachal Pradesh | অরুণাচল চিনের ‘মূল স্বার্থ’! বেজিংয়ের পরিকল্পনা নিয়ে ভারতকে সতর্কবার্তা পেন্টাগনের রিপোর্টে

Arunachal Pradesh | অরুণাচল চিনের ‘মূল স্বার্থ’! বেজিংয়ের পরিকল্পনা নিয়ে ভারতকে সতর্কবার্তা পেন্টাগনের রিপোর্টে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের অবিচ্ছেদ্য অংশ অরুণাচলপ্রদেশকে (Arunachal Pradesh) নিজেদের ‘মূল স্বার্থ’ হিসেবে তালিকাভুক্ত করেছে চিন (China Core Curiosity)। অর্থাৎ, এই ভূখণ্ড নিয়ে ভারত বা অন্য কোনও শক্তির সঙ্গে কোনওভাবেই আপস করতে রাজি নয় শি জিনপিংয়ের প্রশাসন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাম্প্রতিক এক রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে (Pentagon Report)।

ওই রিপোর্ট অনুযায়ী, অরুণাচলের পাশাপাশি চিনের নজরে রয়েছে তাইওয়ান এবং দক্ষিণ চিন সাগরেও। ২০৪৯ সালের মধ্যেই এই অঞ্চলগুলিতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে বেজিং। সেই লক্ষ্যেই পরিকল্পনা তৈরি হচ্ছে। এমনকি এই অভিযানে সফল হওয়ার জন্য বিশ্বমানের সামরিক বাহিনী গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে চিনের।

বেজিং বহুদিন ধরেই অরুণাচলপ্রদেশকে চিনের অংশ বলে দাবি করে আসছে। এই অঞ্চলের নামও দিয়েছে ‘জাংনান’। পুরো অরুণাচলের মধ্যে তাওয়াং চিনের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে, আগে চিন শুধুমাত্র তাওয়াংয়ের উপরই দাবি করত। পরে, পুরো উত্তর-পূর্বের রাজ্যটির উপর নিজেদের দাবি প্রসারিত করে বেজিং। সেই থেকে ভারতের উপর চাপ বাড়াতে অরুণাচলের একাধিক জায়গার নাম বদলে নতুন নামের তালিকা প্রকাশ করে চলছে জিনপিংয়ের প্রশাসন। যদিও ভারতের পক্ষ থেকে বারবার সাফ জানানো হয়েছে, অরুণাচলপ্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। কোনও শক্তির আস্ফালনেই এই বাস্তব বদলাবে না। তবে ওয়াশিংটনের এই নয়া রিপোর্ট দক্ষিণ এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা যে আরও বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *