Aroop Biswas | অরূপের পদত্যাগের আর্জিতে সাড়া মুখ্যমন্ত্রীর! আপাতত ক্রীড়া মন্ত্রক নিজের হাতেই রাখছেন মমতা

Aroop Biswas | অরূপের পদত্যাগের আর্জিতে সাড়া মুখ্যমন্ত্রীর! আপাতত ক্রীড়া মন্ত্রক নিজের হাতেই রাখছেন মমতা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অরূপ বিশ্বাসের (Aroop Biswas) আর্জিতে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! যুবভারতীতে মেসি-বিশৃঙ্খলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে মুখ্যমন্ত্রী অব্যাহতি দিয়েছেন বলে সূত্রের খবর। আপাতত ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রীর হাতেই থাকবে বলে জানা গিয়েছে।

এমনিতেই ২০২৬ সাল পড়তে পড়তেই রাজ্যে ভোটের দামামা বেজে যাবে। এসআইআর (SIR) প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারি বা মার্চের প্রথম দিকে ভোট ঘোষণা হতে পারে। ফলে এই মন্ত্রীসভার মেয়াদ আর বেশিদিন নেই। ফলে অরূপ বিশ্বাসের মন্ত্রীত্বে না থাকা নিয়ে খুব একটা প্রভাব পড়বে না রাজ্য রাজনীতিতে। তবে তৃণমূলের আভ্যন্তরীন অঙ্কে এই সিদ্ধান্তকে অন্য চোখে দেখা হচ্ছে। অরূপ বিশ্বাস ও ববি হাকিম সরকারে ও তৃণমূলের সংগঠনে মমতার চোখ-কান হিসেবে পরিচিত এবং মমতার ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম। দলে প্রবীণ নবীন বিতর্কেও অরূপ প্রবীণের দলে। মমতা সবসময়ই এদের আগলে রেখেছেন। কথাবার্তায় অত্যন্ত সতর্ক রাজনীতিক অরূপও কোনওদিন বেচাল করেননি। ফলে বরাবর দিদির গুডবুকেই থেকে এসেছেন অরূপ। তবে এবার পরিস্থিতি ভিন্ন।

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, যুবভারতীকাণ্ডের জেরে যেভাবে যুবসমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে তা নির্বাচনের আগে তৃণমূলের জন্য খুব একটা স্বস্তির নয়। শুধু শতদ্রু দত্তকে গ্রেপ্তার করে ওই দিনের ঘটনাকে ‘প্রাইভেট ইভেন্ট’ বলে গা বাঁচানো যাবে না। তাই তদন্ত কমিটির সুপারিশ মেনেই নজিরবিহীনভাবে শোকজ করা হয়েছে ডিজি রাজীব কুমার, বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনারকে। সাসপেন্ড হয়েছেন বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকার। আরও একাধিক কর্তার উপর শোকজ বা সাসপেনশনের খাঁড়া নেমেছে। সর্বোপরি মুখ রক্ষায় অরূপ বিশ্বাসকেও পদ থেকে সরতে হচ্ছে। কুণাল ঘোষ ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন। বাম আমলে একাধিক ঘটনাতে যে পদক্ষেপ হয়নি সেই পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *