Arijit Singh | ভক্তদের চোখে জল, প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা অরিজিতের! 

Arijit Singh | ভক্তদের চোখে জল, প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা অরিজিতের! 

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোটি কোটি শ্রোতার হৃদয় জয় করা গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) আর প্লেব্যাক না করার কথা ঘোষণা করলেন। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই বড় ঘোষণাটি করেছেন গায়ক নিজেই। তাঁর এই মন্তব্যের পর থেকেই রীতিমতো ভারাক্রান্ত অনুরাগী মহল। তবে কি তিনি অবসরের পথে হাঁটছেন?

অরিজিতের গান পছন্দ করেন না, এমন কাউকে পাওয়া দুষ্কর। তাঁর গান অনায়াসে এক অন্য জগতে পৌঁছে দিতে পারে শ্রোতাদের। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙে আর প্লেব্যাক (Bollywood Playback) না করার কথা ঘোষণা করেন অরিজিৎ। পোস্টে (Arijit Singh Fb Submit) অরিজিৎ লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসাবে এত বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসাবে কোনও কাজ করব না।” অরিজিতের এই ঘোষণায় হতবাক তাঁর অনুরাগীরা। তবে ঠিক কী কারণে এই ঘোষণা করলেন গায়ক, তা এখনও স্পষ্ট নয়। কোনও কোনও সূত্রে আবার খবর, সাময়িক বিরতি নিচ্ছেন অরিজিৎ। গলার বিশ্রামের জন্যই এই পদক্ষেপ তাঁর। তবে এমন কিছু উল্লেখ করেননি গায়ক নিজে।

‘আশিকি ২’-এর ‘তুম হি হো’ থেকে শুরু করে ‘দিলওয়ালে’-এর ‘গেরুয়া’ কিংবা ‘জওয়ান’-এর ‘চল্লেয়া’—গত এক দশকে অরিজিৎ সিং মানেই ছিল সুপারহিট গানের গ্যারান্টি। রোমান্টিক হোক বা মন ভাঙার গান, অরিজিৎ-এর কণ্ঠ ছাড়া বলিউড যেন ভাবাই যেত না। তাঁর গায়কি কেবল ভারতেই নয়, গোটা বিশ্বে জনপ্রিয়। গায়কের এই আকস্মিক সিদ্ধান্তে রীতিমতো বিপাকে বলিউডের তাবড় তাবড় সংগীত পরিচালকরাও।

অরিজিতের পোস্টের নীচে মুহূর্তের মধ্যে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, “আপনার গান ছাড়া আমাদের দিন কাটে না, দয়া করে এমনটা করবেন না।” আবার কারোর মতে, “সঠিক অবসর নেওয়া হয়তো শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্ত।” তবে অরিজিৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে এখনও রহস্য রয়ে গিয়েছে। অনেক অনুরাগীর আশা, হয়তো এটি কোনো গান বা অ্যালবামের প্রোমোশনের অংশ হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *