Annu Kapoor | সামনে এলে চিনতেই পারবেন না রণবীর-সিদ্ধার্থকে! এ কী বললেন অভিনেতা অন্নু কাপুর?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের (Bollywood) প্রথম সারির সুপারস্টারদের নিয়ে এক বিস্ফোরক ও চমকপ্রদ মন্তব্য করে বসলেন বর্ষীয়ান অভিনেতা অন্নু কাপুর (Annu Kapoor)। সম্প্রতি একটি পডকাস্টে তিনি স্বীকার করেছেন যে, রণবীর কাপুর, রণবীর সিং কিংবা সিদ্ধার্থ মালহোত্রার মতো সমসাময়িক তারকাদের কাজের সঙ্গে তিনি পরিচিত নন। এমনকি তাঁরা চোখের সামনে এসে দাঁড়ালেও তিনি যে তাঁদের চিনতে পারবেন না, সে কথাও অকপটে জানিয়েছেন এই অভিজ্ঞ অভিনেতা।

ভানু পাঠককে দেওয়া ওই সাক্ষাৎকারে অন্নু কাপুরের কাছে সমসাময়িক হিন্দি সিনেমার বেশকিছু পরিচিত নাম সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। রণবীর কাপুর, রণবীর সিং ও সিদ্ধার্থ মালহোত্রার প্রসঙ্গ উঠতেই অন্নু কাপুর সাফ জানিয়ে দেন, তিনি তাঁদের চেহারা বা ব্যক্তিগতভাবে কাউকে চেনেন না। তাঁরা সামনে এসে দাঁড়ালেও তিনি চিনতে পারবেন না বলে মন্তব্য করেন। তবে রণবীর কাপুরের ক্ষেত্রে শুধু এটুকুই বলেন যে তিনি প্রয়াত ঋষি কাপুরের ছেলে, তাই তাঁকে কিছুটা চেনেন। বাকিদের অভিনয়, কথা বলা বা তাঁদের কাজ তিনি কখনো দেখেননি বলেই দাবি করেছেন।

একই সঙ্গে এই সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহের মতো শিল্পীদের সমালোচনা নিয়েও মুখ খুলেছেন। অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের মতো সফল ও জনপ্রিয় তারকাদের নিয়ে প্রবীণ অভিনেতাদের বারবার নেতিবাচক মন্তব্য করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অন্নু কাপুরের মতে, সাধারণ মানুষের ভালোবাসাই তাঁদের সুপারস্টার বানিয়েছে। অথচ কিছু মানুষ নিজেদের ‘গুরুত্বপূর্ণ’ প্রমাণ করতে কেবল সফল ও জনপ্রিয় তারকাদেরই সমালোচনায় মুখর হন, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, কাজের দিক থেকে গত জুলাই মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অন্নু কাপুর অভিনীত ছবি ‘উত্তর দা পুত্তর’। কিন্তু ছবির সাফল্যের খবরের চেয়েও তাঁর এই সাম্প্রতিক খোলামেলা সাক্ষাৎকারই এখন বলিপাড়ার অন্দরে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *