Amitabh Bachchan | ৮৩তম জন্মদিনে ‘জলসা’র বাইরে অপেক্ষারত ভক্তদের দেখা দিলেন ‘বিগ বি’, হাত নেড়ে জানালেন ধন্যবাদ

Amitabh Bachchan | ৮৩তম জন্মদিনে ‘জলসা’র বাইরে অপেক্ষারত ভক্তদের দেখা দিলেন ‘বিগ বি’, হাত নেড়ে জানালেন ধন্যবাদ

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অন্যান্যবারের মতো এবারেও নিজের ৮৩তম জন্মদিনে মুম্বইয়ে তাঁর বাংলো ‘জলসা’ থেকে বেরিয়ে ভক্তদের দেখা দিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ভক্তদের দেখে হাত নাড়লেন, বিলোলেন উপহারও। দীর্ঘ অপেক্ষার পর বিগ বি-কে দেখতে পেয়ে যেন খুশিতে ভাসলেন তাঁরাও।

শনিবার সকাল থেকে বিগ বি-র জন্মদিন উদযাপনের জন্য তাঁর ছবির পোস্টার, ফুল নিয়ে বাংলোর বাইরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত। যদিও অমিতাভও তাঁদের হতাশ করেননি, এদিন সন্ধ্যায় বাংলোর বাইরে বেরিয়ে আসেন তিনি। অপেক্ষারত ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে সকলকে ধন্যবাদ জানান অমিতাভ। গ্রহণ করেন সকলের শুভেচ্ছা। মাঝে মাঝে ছোট ছোট উপহার ভক্তদের দিকে ছুড়ে দিতেও দেখা যায় তাঁকে।

সোশ্যাল মিডিয়ায় এই সব আবেগঘন মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সাদা কুর্তা-পাজামার উপর হলুদ-কমলা রংয়ের একটি জ্যাকেট পরেছেন অমিতাভ। জন্মদিনে নিজের অজস্র ভক্তের দেখা পেয়ে তিনি যে কতটা আপ্লুত, তা ফুটে উঠছিল তাঁর চোখেমুখেই। অমিতাভকে দেখামাত্রই চিৎকার, হাততালি দিতে থাকেন উপস্থিত জনতা।

এদিন সকাল থেকেই বিগ বি-কে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা থেকে শুরু করে ভারতীয় চলচ্চিত্র জগতের বহু তারকা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *