Almond Butter Advantages | কোলেস্টেরলের চিন্তা? শরীর সুস্থ রাখতে পাউরুটির সঙ্গে খান আমন্ড বাটার

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মাখন মানেই কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? এই ধারণা একেবারেই ঠিক নয়। সঠিক বা স্বাস্থ্যকর মাখন বেছে নিলে কোলেস্টেরল বা রক্তচাপ বৃদ্ধির কোনও ভয় থাকে না। আর সেই বিকল্প হিসেবে দারুণ জনপ্রিয় হয়ে উঠছে আমন্ড বাটার (Almond Butter Advantages)। সাধারণ মাখনের তুলনায় এটি অনেক বেশি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর।

আমন্ড বা বাদামের মধ্যে রয়েছে ভরপুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, প্রোটিন এবং ফাইবার। পাশাপাশি এতে উপস্থিত স্বাস্থ্যকর ফ্যাট শরীরের জন্য অত্যন্ত উপকারী। বাড়িতেই শুকনো খোলায় আমন্ড নেড়েচেড়ে ফুড প্রসেসরে ব্লেন্ড করলেই বাদামের নিজস্ব তেলে তৈরি হয়ে যায় একদম মাখনের মতো মসৃণ টেক্সচার।

আমন্ড বাটার নিয়মিত খাদ্যতালিকায় রাখলে একাধিক উপকারিতা মেলে, যেমন—

হজমশক্তি বৃদ্ধি: এতে উপস্থিত ফাইবার প্রিবায়োটিক হিসেবে কাজ করে অন্ত্রে উপকারী ব্যাকটিরিয়ার সংখ্যা বাড়ায় ও হজমশক্তি উন্নত করে।

মস্তিষ্কের স্বাস্থ্য: আমন্ড বাটারে থাকা ভিটামিন ই মস্তিষ্কের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে রক্ষা করে এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বাড়ায়।

হার্টের সুরক্ষা: আমন্ডে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং মনোআনস্যাচুরেটেড ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরল বাড়তে দেয় না, ফলে হৃদরোগের ঝুঁকিও কমে।

ত্বকের জেল্লা: ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাটের গুণে ভরপুর আমন্ড বাটার ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও সতেজ রাখতে সাহায্য করে।

হাড়ের শক্তি: নিয়মিত এই মাখন খেলে হাড়ের ঘনত্ব ও সামগ্রিক শক্তি বজায় থাকে।

ব্লাড সুগার নিয়ন্ত্রণ: আমন্ড বাটারের গ্লাইসেমিক ইনডেক্স কম থাকায় এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না, ফলে ডায়াবেটিস রোগীরাও এটি খেতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *