Alexander Zverev beats Flavio Cobolli to win her first grand slam in French Open

Alexander Zverev beats Flavio Cobolli to win her first grand slam in French Open

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


যে কোনও গ্র্যান্ড স্ল্যামেই এই ঘটনা বিরল। ফলে প্রতিক্ষার প্রহর গুনছিল লন টেনিস রসিকরা। কারণ পরিস্থিতি ছিল— প্যারিসের রাঙামাটির (আদতে সুরকি) কোর্টে আজ যে জিতবে, সে কেবল প্রথমবার ফ্রেঞ্চ ওপেন দখল করবে না, একইসঙ্গে প্রথমবার কোনও গ্র্য়ান্ড স্ল্যাম চ্যাম্পিয়নও হবে। জার্মানির আলেকজান্ডার জাভেরেভ আর ইটালির ফ্লাভিও কোবোলির পাঁচ সেটের খেলাও ছিল যাঁকে বলে ‘কাঁটে কা টক্কর’। দুই তরুণের অদম্য লড়াইয়ের সাক্ষী হল ছবির দেশ, কবিতার দেশের দর্শকরা। রোলঁ গারোজের উপভোগ্য ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নিলেন জাভেরেভ। খেলার ফল তাঁর পক্ষে ১-৬, ৬-৪, ৪-৬, ৭-৬(৭-৬), ১-৬।

প্রথম সেট ছিল জাভেরেভের। সার্ভিস থেকে সিঙ্গল কোর্ট দখল, সবেতেই কোবোলিকে পিছনে ফেলে দেন তিনি। ব্রেক পয়েন্টের সুযোগ নিয়ে খেলায় ফিরতে পারেননি ইটালির তরুণ তারকা। ফলে দ্রুত শেষ হয় প্রথম সেট। ৬-১ গেমে কোবিলিকে উড়িয়ে দেন জার্মান রক্ত জাভেরেভ। দ্বিতীয় সেটে খেলায় ফেরেন কোবালি। ফোরহ্যান্ড এবং ব্যাকহ্যান্ডে প্রয়োজন মতো আক্রমণ শানান তিনি। যদিও হার মানেননি জাভেরেভ। দুরন্ত শারীরিক সক্ষমতার পরিচয় দিয়ে কোর্ট কভার করেন। যদিও এযাত্রায় বাজিমাত করেন ইটালির তরুণই। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ৬-৪ জয়ী হন তিনি।

আরও পড়ুন:

তৃতীয় সেটে পালটা লড়াইয়ের সাক্ষী হয় রোলঁ গারোজের দর্শক। এই সেটের প্রতিটি গেম পয়েন্টে টের পাওয়া গিয়েছিল শেষ না দেখে ছাড়বেন না জাভেরেভ। উভয় তরুণের দুরন্ত লড়াইয়ে শেষ আরেক দফায় এগিয়ে যান জার্মন তারকা। ৪-৬-এ সেট পয়েন্ট তুলে নেন তিনি। চতুর্থ সেট ম্যাচ নির্ণায়ক হতে পারত, হতে দেননি কোবিলি। উনিশ-বিশ লড়াই টাই ব্রেকারে পৌঁছায়। ৭-৫-এ সেট পয়েন্ট ঘরে তুলে ম্যাচে ফেরেন তিনি। যদিও পঞ্চম সেটে চ্যাম্পিয়নের মতো খেলেন জাভেরেভ। কোবিলির প্রত্যেকটি ভুলকে কাজে লাগান তিনি। লম্বা ম্যাচে ক্লান্ত হয়ে পড়েছিলেন দুই তারকাই। শরীরের সঙ্গে মানসিক লড়াই চলছিল অন্তিম মাত্রায়। এখানেই নিজের জাত চিনিয়ে দিলেন জার্মান খেলোয়াড়।

এক্ষেত্রে প্রথম সেটের পুনরাবৃত্তি হল। অসমান্য কোর্ট কভারিং আর অনুমান ক্ষমতায় কোবালিকে পিছনে ফেলে দিলেন আলেকজান্ডার জাভেরেভ। ১-৬ পয়েন্ট সেট এবং ম্যাচ জিতে ইতিহাস গড়লেন তিনি। বিরল মুহূর্তের সাক্ষী হল ছবির দেশ, কবিতার দেশের লন টেনিস ভক্ত দর্শকরা। একই সঙ্গে প্রথম গ্র্যান্ড স্ল্যাম এবং ফরাসি ওপেন জয়ের অনন্য স্বাদ পেলেন জার্মান তারকা জাভেরেভ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *