Alaska Airplane Crash | আলাস্কার প্রত্যন্ত অঞ্চলে ভেঙে পড়ল চার্টার্ড বিমান! বিমানে থাকা ৮ যাত্রীর খোঁজে শুরু তল্লাশি অভিযান

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আলাস্কার এক প্রত্যন্ত এলাকায় ভেঙে পড়ল একটি চার্টার্ড বিমান (Alaska Airplane Crash)। দুর্ঘটনায় বিমানে থাকা আটজন যাত্রীর বর্তমান অবস্থা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঘটনার খবর পাওয়ার পরেই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম আলাস্কার কেপ নিউনহ্যাম এলাকার একটি প্রত্যন্ত রাডার সাইটের কাছাকাছি স্থানে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে পাইলট সহ মোট আটজন যাত্রী ছিলেন। তবে দুর্গম এলাকা হওয়ায় এবং সঠিক যোগাযোগ ব্যবস্থার অভাবে বিমানে থাকা যাত্রী ও ক্রু সদস্যদের বর্তমান পরিস্থিতি বা তাঁরা জীবিত রয়েছেন কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করতে পারেনি প্রশাসন। এই দুর্ঘটনার পর ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এবং আলাস্কা স্টেট ট্রুপার্স (Alaska State Troopers) যৌথভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালাচ্ছে।

The publish Alaska Plane Crash | আলাস্কার প্রত্যন্ত অঞ্চলে ভেঙে পড়ল চার্টার্ড বিমান! বিমানে থাকা ৮ যাত্রীর খোঁজে শুরু তল্লাশি অভিযান appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *