Air pollution | দীপাবলির আগে দিল্লির দুষণ নিয়ে চিন্তা বাড়াচ্ছে

Air pollution | দীপাবলির আগে দিল্লির দুষণ নিয়ে চিন্তা বাড়াচ্ছে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের দীপাবলিরদীপাবলি (Diwali) আগে দিল্লির বাতাসে বিষ ছড়াচ্ছে। উত্তর ভারতে তাপমাত্রার পারদ নামা শুরু করতেই বাতাসে দূষণের মাত্রা বাড়ছে।

শনিবারের তুলনায় রবিবার দিল্লি-এনসিআরের বাতাসের গুণগত মান আরও খারাপ। দিল্লিতে বাতাসের গুণগত মানের সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ‘ভয়ানক’ পর্যায়ে পৌঁছেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ডের তথ্য অনুযায়ী রবিবার সকালে একিউআই ছিল ৪২৬।

এদিকে সোমবার রয়েছে দিওয়ালি। প্রশাসনিক নজরদারি ও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীতে যথেচ্ছ হারে বাজি পুড়বে। ফলে দূষণের (air pollution) মাত্রা যে কোথায় গিয়ে দাঁড়াবে সে কথা বলা মুশকিল। রবিবার সকালে ইন্ডিয়া গেট এলাকার AQI ছিল ২৬৯। তাই দূষণ কমাতে প্রশাসনের তরফে রবিবার ইন্ডিয়া গেট এলাকায় গাড়ি করে রাস্তায় জল ছেটানো হয়।

বাজির পাশাপাশি দিল্লিতে দূষণের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল পাঞ্জাব-হরিয়ানায় ফসলের গোড়া পোড়ানো। শীতের শুরুতে ফসল কাটার পরে ফসলের অবশিষ্ট অংশ পুড়িয়ে ফেলায় তা থেকে ব্যাপক দূষণ হয়। সরকারি সূত্রে খবর, শনিবার দিল্লির দূষণের ১৫ শতাংশেরও বেশি যানবাহনের ধোঁয়ার কারণেই হয়েছে।

অন্যদিকে, দিল্লির আবহাওয়ার অবস্থাও কয়েকদিন ধরে একই রকম। দিনের বেলা তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কম। রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রির আশপাশেই থাকছে।

আগামী কয়েকদিন রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে দূষণ আরও বাড়বে। দৃশ্যমানতাও অনেক কম থাকবে। বর্তমানে ভোরের দিকে হালকা কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লি (Delhi)। এর পরে ঠান্ডা বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ফলে সব মিলিয়ে দিল্লির আবহাওয়া নিয়ে চিন্তা বাড়াচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *