Adhir Ranjan Chowdhury | ভোটের মুখে ‘ছুটি’ রাজনীতি! ইদ উৎসবের ছুটি তিন দিন করার দাবি অধীরের, পাল্ট তোপ তৃণমূলের

Adhir Ranjan Chowdhury | ভোটের মুখে ‘ছুটি’ রাজনীতি! ইদ উৎসবের ছুটি তিন দিন করার দাবি অধীরের, পাল্ট তোপ তৃণমূলের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোটের মুখে রাজ্যে ধর্মীয় উৎসবের ছুটি নিয়ে শুরু হলো জোরদার রাজনৈতিক তরজা। ইদের (Eid) ছুটি একদিন থেকে বাড়িয়ে তিন দিন করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) চিঠি দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তাঁর এই দাবিকে ঘিরেই পাল্টা ‘সাম্প্রদায়িক রাজনীতি’র অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।

অধীর চৌধুরী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ইদের ছুটি তিন দিন করার আবেদন জানিয়েছেন। তাঁর যুক্তি, দুর্গাপুজোর মতো ইদও বড় উৎসব, যা কয়েক দিন ধরে পালিত হয়। ইদের আগের দিন, ইদের দিন এবং ইদের পরের দিন— এই তিন দিন সরকারি ছুটির ব্যবস্থা করা উচিত। এর পাশাপাশি রমজান মাসে রেশন বরাদ্দ বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণের দাবিও জানিয়েছেন তিনি।

অধীর চৌধুরীর এই দাবিকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তাঁর মতে, নির্বাচনের আগে এটি আসলে ‘ঘোলা জলে মাছ ধরার চেষ্টা’। জয়প্রকাশ বাবুর বক্তব্য, ‘অধীরবাবু পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষের জন্যই সুযোগ-সুবিধা নিশ্চিত করেন। অধীরবাবু যখন ক্ষমতায় ছিলেন, তখন কেন এই কথা মনে পড়েনি? এসব ছেদো কথার কোনো অর্থ হয় না।’

ভোটের ঠিক আগেই কেন এই ছুটির দাবি, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূলের দাবি, সংখ্যালঘুদের ভোট টানতেই অধীর এই কৌশল নিয়েছেন। অন্যদিকে, অধীর অনুগামীদের দাবি, সাধারণ মানুষের আবেগকে গুরুত্ব দিতেই এই আবেদন জানানো হয়েছে। সব মিলিয়ে ইদের ছুটি নিয়ে শাসক ও বিরোধীদের দ্বৈরথে তপ্ত রাজ্য রাজনীতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *