Adani Group | নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ আদানি-পুত্র করণের, রাজ্যে বড় বিনিয়োগের আশায় শিল্পমহল

Adani Group | নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ আদানি-পুত্র করণের, রাজ্যে বড় বিনিয়োগের আশায় শিল্পমহল

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচনের জল্পনা তুঙ্গে। বুধবার সন্ধ্যায় নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) সঙ্গে বৈঠক করেছেন আদানি পোর্টের এমডি (Adani Group) করণ আদানি (Karan Adani)। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে আসছে। এই পরিস্থিতিতে শিল্পপতি গৌতম আদানির ছেলের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও শিল্পমহল।

নবান্ন সূত্রে জানানো হয়েছে, এটি মূলত একটি সৌজন্যমূলক বৈঠক ছিল। তবে সূত্রের খবর, রাজ্যে আদানি গোষ্ঠীর বিনিয়োগের জন্য রাজ্য সরকার সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী (Industrial funding)। উল্লেখ্য, ২০২২ সালে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে (BGBS) গৌতম আদানি পশ্চিমবঙ্গে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। যার মধ্যে বন্দর পরিকাঠামো, ডেটা সেন্টার, আন্ডারসি কেবল ও লজিস্টিক পার্কের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল। যদিও তাজপুর বন্দরের কাজ নিয়ে অতীতে জটিলতা তৈরি হয়েছিল, তবে বর্তমান সরকারের অধীনে সেই থমকে থাকা প্রকল্পগুলিতে গতি আসার সম্ভাবনা দেখছেন অনেকে।

বিজেপি সরকার ক্ষমতায় আসার মাত্র এক মাসের মাথায় এই সাক্ষাৎ ঘিরে রাজ্যজুড়ে কৌতূহল দানা বেঁধেছে। শুধু বন্দর নয়, রাস্তা নির্মাণ, বিমানবন্দর পরিচালনা এবং বিদ্যুৎ সঞ্চালনের মতো ক্ষেত্রে আদানি গোষ্ঠীর বিশাল অভিজ্ঞতা ও বিনিয়োগ ক্ষমতা রয়েছে। রাজ্যে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আদানি গোষ্ঠীকে একটি বড় কৌশলগত অংশীদার হিসেবে চাইছে সরকার।

এখনও পর্যন্ত বড় ধরনের কোনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, এই সফর ভবিষ্যতে রাজ্যে বড় আকারের শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানের পথ প্রশস্ত করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রী ও করণ আদানির এই বৈঠক শিল্পায়নের ক্ষেত্রে নতুন কোনও অধ্যায়ের সূচনা কি না, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন রাজ্যের মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *