Abhishek Sharma | ‘মরে যাবে, তবু ব্যাট দেবে না অভিষেক’, ক্রিকেটের প্রতি ভালোবাসার গল্প শোনালেন মেন্টর যুবরাজ সিং

Abhishek Sharma | ‘মরে যাবে, তবু ব্যাট দেবে না অভিষেক’, ক্রিকেটের প্রতি ভালোবাসার গল্প শোনালেন মেন্টর যুবরাজ সিং

ব্লগ/BLOG
Spread the love


নয়াদিল্লি: ব্যাট তাঁর কাছে কার্যত তলোয়ার। ক্রিজে নেমে যা দিয়ে বোলারদের ‘রক্তাক্ত’ করতে পছন্দ করেন। দেশ হোক বা বিদেশ, প্রতিপক্ষ বিশ্বসেরা বোলার হলেও মেজাজই যেন আসল রাজা তাঁর কাছে। সেই অভিষেক শর্মার ব্যাটের প্রতি ভালোবাসার গল্প শোনালেন কোচ, মেন্টর যুবরাজ সিং।

মরে গেলেও নাকি নিজের ব্যাট কখনও হাতছাড়া করেন না অভিষেক! কেউ চাইলে তো নয়ই। বাকি সবকিছু সবার সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত। কিন্তু ব্যাট নয়! মজার সুরে প্রিয় ছাত্রকে নিয়ে এমনই গোপন কথা প্রকাশ্যে আনলেন যুবি।

অভিষেককে পাশে বসিয়ে যুবরাজ বলেছেন, ‘ওর থেকে সবকিছু নিতে পারবে, কিন্তু কখনও ব্যাট পাবে না। মরে যাবে, মার খাবে, কান্নাকাটি করবে, কিন্তু তবুও ব্যাট ছাড়বে না! এমনকি ওর কাছে যদি ১০টি ব্যাটও থাকে, তারপরও জিজ্ঞাসা করলে বলবে দুইটি মাত্র আছে।’

এশিয়া কাপের পর অস্ট্রেিলয়া সফর- টানা দুই সিরিজে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অভিষেক। জুটি বেঁধেছেন প্রিয় বন্ধু শুভমান গিলের সঙ্গে। তরুণ যে ওপেনিং জুটি স্বপ্ন দেখাচ্ছে, ভরসা জোগাচ্ছে। টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের কথায়, শুরুতে ‘অভিমান’ জুটির উপস্থিতি সমর্থকদেরও মুখে হাসি ফুটিয়েছে।

ইরফান পাঠানের মুখে যদিও অভিষেককে নিয়ে সতর্কবার্তা। প্রাক্তনের মতে, অজি সিরিজে সেরার পুরস্কার পেলেও বেশ কিছু ভুলভ্রান্তি চোখে পড়েছে। ইচ্ছে আছে যা অভিষেকের কোচ যুবরাজকে জানানোর। ইরফান বলেছেন, ‘ভয়ডরহীন ক্রিকেট খেলেছে অস্ট্রেিলয়ায়। এশিয়া কাপেও সফল। কিন্তু বিশ্বকাপ আলাদা মঞ্চ। অংশগ্রহণকারী প্রতিটি দেশ পুরোদস্তুর প্রস্তুত হয়ে নামবে। প্রতি বলেই যদি ও ক্রিজ থেকে বেরিয়ে আসে, বিগহিটের প্রবণতা ধরা পড়ে যাবে।’

নিজের দাবির সপক্ষে যুক্তিও দেখালেন প্রাক্তন অলরাউন্ডার। ইরফান বলেন, ‘বিপক্ষ ইতিমধ্যেই ওর ব্যাটিং নিয়ে কাঁটাছেড়া করছে। সবসময় পরিকল্পনা এক থাকলে আটকে যাবে। আমার বিশ্বাস, টিম ম্যানেজমেন্ট  নজর রাখছে। যুবরাজও খেয়াল করছে নিশ্চয়। ইচ্ছে আছে এই ব্যাপারে যুবরাজের সঙ্গে কথা বলার।’

ইরফানের পরামর্শ, অভিষেকের উচিত ব্যাটিং নিয়ে আরও ভাবনাচিন্তা করা। প্রতি বলে এগিয়ে এসে মারা যায় না। সঠিক বল, কোন বোলারকে আক্রমণ করবে, তা বেছে নেওয়া জরুরি। শেষ ম্যাচেও দুইটি ক্যাচ পড়েছে। একটা ধরলেই শুরুতে ফেরার কথা। অভিষেকের উচিত ব্যাটিংয়ে প্ল্যান ‘বি’, ‘সি’-ও প্রস্তুত রাখা। ঝুঁকির শট খেলতে পছন্দ করে, ভালো কথা। কিন্তু ব্যর্থ হলে ক্রিকেটপ্রেমীরাই প্রশ্ন তুলবে এটা কেমন শট!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *