Abhishek Banerjee Workplace Bulldozer | অভিষেকের আমতলার দপ্তরে চলল বুলডোজার! ঘেরাটোপে বিশাল পুলিশবাহিনী

Abhishek Banerjee Workplace Bulldozer | অভিষেকের আমতলার দপ্তরে চলল বুলডোজার! ঘেরাটোপে বিশাল পুলিশবাহিনী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডায়মন্ড হারবারের রাজনীতিতে নজিরবিহীন তোলপাড়। শনিবার সকালে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee Workplace Bulldozer) আমতলার কার্যালয়ে অভিযানে নামে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। কার্যালয়ের সামনের একটি বড় অংশ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাঁচতলা ওই ভবনটির একাংশ অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই অর্থাৎ সম্পূর্ণ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এই অভিযোগের ভিত্তিতেই এদিন সকালে ডায়মন্ড হারবারের আমতলায় অভিষেকের কার্যালয় চত্বরে অভিযানে নামে জেলা প্রশাসন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হন বিডিও (BDO), বিএলআরও (BLRO) এবং দমকলের পদস্থ আধিকারিকরা। এরপরই সেখানে নিয়ে আসা হয় বুলডোজার এবং কার্যালয়ের সামনে থাকা নীল রঙের বিশাল শেডটি ভেঙে ফেলা হয়।

সূত্রের খবর, এই বেআইনি নির্মাণের বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলা প্রশাসনের তরফে গত ৩০ জুন একটি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে অমিত বন্দ্যোপাধ্যায়, মোতি মল্লিক এবং সুশান্ত মণ্ডল নামে তিন ব্যক্তিকে গত ১৫ জুলাই দুপুর ২টোর সময় প্রয়োজনীয় নথিপত্র-সহ সংশ্লিষ্ট দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সুশান্ত নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই এই তলব করা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু অভিযোগ, নোটিশ পাওয়া সত্ত্বেও নির্দিষ্ট দিনে অর্থাৎ গত বুধবার কার্যালয় কর্তৃপক্ষের তরফে শুনানিতে কেউ হাজিরা দেননি।

অভিযুক্ত পক্ষের এই অনুপস্থিতির পরই শনিবার সকালে চূড়ান্ত অ্যাকশন মোডে ধরা দেয় প্রশাসন। কার্যালয়ের সামনে থাকা বেআইনি শেডটি ভেঙে ফেলার পর প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে ওই পাঁচতলা ভবনের আর কোন কোন অংশ ভাঙা হবে, তা এখনও স্পষ্ট করেনি প্রশাসন। কিন্তু খোদ অভিষেকের দপ্তরে বুলডোজার চলায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *