উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বঙ্গভোটে ফলতা বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে নজিরবিহীন সংঘাতের আবহ তৈরি হল। গত ২৯ এপ্রিল নির্বাচনের দিন অশান্তি ও কারচুপির অভিযোগে গোটা বিধানসভা কেন্দ্রের ২৮৫টি বুথেই পুনর্নির্বাচনের (Falta repoll) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (Election Fee)। আগামী ২১ মে সেখানে পুনরায় ভোটগ্রহণ হবে এবং ভোট গণনা হবে ২৪ মে। কমিশনের এই সিদ্ধান্তকে ঘিরেই এবার তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
শনিবার রাতে কমিশনের সিদ্ধান্ত সামনে আসার পরেই এক্স হ্যান্ডেলের একটি পোস্টে ডায়মন্ড হারবর মডেলকে (Diamond Harbour Mannequin) নিশানা করে বিজেপি নেতা অমিত মালব্য লিখেছিলেন, ‘ডায়মন্ড হারবার মডেল ভেঙে পড়ছে।’ এরপরই পালটা সুর চড়ান অভিষেক। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আপনাদের বাংলাবিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের দালাল জ্ঞানেশ কুমার দশ জন্মেও আমার ডায়মন্ড হারবার মডেলে সামান্য আঁচড় কাটতে পারবে না। আপনাদের যা কিছু আছে, সব নিয়ে আসুন। আপনাদের সবচেয়ে শক্তিশালী নেতাকে বা দিল্লির কোনও গডফাদারকে পাঠান। যদি সাহস থাকে, ফলতায় প্রতিদ্বন্দ্বিতা করুন।’ অভিষেকের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
Ten lifetimes received’t be sufficient on your Bangla Birodhi Gujarati gang and their stooge Gyanesh Kumar to place even a dent in my DIAMOND HARBOUR MODEL.
Convey all the things you’ve got. I problem all the Union of India- Come to Falta. Ship your strongest, ship one of many… https://t.co/Db7yIsQXj7
— Abhishek Banerjee (@abhishekaitc) May 2, 2026
অভিষেকের সুরেই সুর মিলিয়েছেন তৃণমূল প্রার্থী তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ। একটি ভিডিও বার্তায় তিনি কমিশনের তৎপরতা নিয়ে কটাক্ষ করে বলেন, ‘গন্ডারের গায়ে সুড়সুড়ি দিলে যেমন তিনদিন পর হাসে, আপনাদের অবস্থাও তেমন। ভোটের দিন কোনও কারচুপি ধরতে পারলেন না, আর তিনদিন পর ঘুম ভাঙল?’ তিনি আরও দাবি তোলেন, ভোটের দিন দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষক ‘সিংঘম’ অজয় পাল শর্মাকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। কুণালের প্রশ্ন, হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী এবং ‘সিংঘম’ পুলিশ অফিসারের উপস্থিতিতে যদি রিগিং হয়েই থাকে, তবে তারা তখন কী করছিল?
শাসক দলের দাবি, ততক্ষণে ২৩০-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন নিশ্চিত হয়ে যাবে এবং ফলতাতেও তৃণমূল প্রার্থীই ফের জয়ী হবেন। তবে একটি গোটা বিধানসভা কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের এই সিদ্ধান্ত সাম্প্রতিক নির্বাচনি ইতিহাসে কার্যত বিরল। কমিশন বনাম তৃণমূলের এই ‘স্নায়ুর যুদ্ধ’ এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।
