Abhishek Banerjee | আজই অভিষেকের দুর্নীতির পর্দাফাঁস! বিধানসভায় ক্যাগের ২৮টি রিপোর্ট পেশ

Abhishek Banerjee | আজই অভিষেকের দুর্নীতির পর্দাফাঁস! বিধানসভায় ক্যাগের ২৮টি রিপোর্ট পেশ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘সেবাশ্রয়’ শিবিরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে এখন চরম শোরগোল। চিকিৎসার আড়ালে ব্যাপক অর্থ তছরুপ, নার্সিংহোম থেকে জোর করে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম ছিনতাই এবং চরম গাফিলতিতে রোগীদের হাত-পা হারানোর মতো একাধিক মারাত্মক অভিযোগ সামনে এসেছে। এই সমস্ত চাঞ্চল্যকর দুর্নীতির ফাইল আজ, শনিবার বিধানসভায় প্রকাশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। একইসঙ্গে আমপান দুর্নীতি সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের মোট ২৮টি ক্যাগ (CAG) রিপোর্টও বিধানসভায় পেশ করা হবে।

শুক্রবার বিধানসভায় ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা সেবাশ্রয় শিবির নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলে সরব হন। তিনি জানান, শিবিরের নামে দীর্ঘদিন ধরে এলাকার খেলার মাঠ জবরদখল করে রাখা হয়েছিল এবং সেই অস্থায়ী পরিকাঠামো সরাতে সরকারি তহবিল থেকে অন্তত ২৪ লক্ষ টাকা খরচ করতে হবে। পাশাপাশি, এই শিবিরে চিকিৎসা করাতে গিয়ে নেমে আসে চরম বিপর্যয়। সামান্য পায়ে ব্যথার চিকিৎসা করাতে গিয়ে সংক্রমণ ছড়িয়ে এক মহিলার সম্পূর্ণ পা বাদ চলে যায়। এমনকি ভুল চিকিৎসার বলি হয়ে এক শিশুকে হাত হারাতেও হয়েছে বলে অভিযোগ। উভয় ক্ষেত্রেই থানায় এফআইআর দায়ের হয়েছে।

সেবাশ্রয় বিতর্কের পাশাপাশি আমপান দুর্নীতি সহ বিভিন্ন অনিয়মের তদন্তে ক্যাগ যে রিপোর্ট দিয়েছিল, তাও আজ বিধানসভায় পেশ করা হবে। অতীতে প্রধানমন্ত্রী আমপানের ক্ষয়ক্ষতি সামাল দিতে দু’দফায় ৩,৭৫০ কোটি টাকা দিলেও সেই ত্রাণ বিতরণে বড় ধরনের দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সেই বিশেষ ক্যাগ তদন্ত হলেও এতদিন তা প্রকাশ্যে আনা হয়নি।

মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, রিপোর্টের ভিত্তিতে যেখানেই দুর্নীতির প্রমাণ মিলবে, সে যত বড় নেতাই হোন না কেন—তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করা হবে। পরবর্তী অধিবেশনে এই সমস্ত রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা ও সুপারিশ খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের এই বিধানসভা অধিবেশনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *