শিলিগুড়ি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল শিলিগুড়িতে (Siliguri)। ভোটের প্রচারপর্বে করা তার চারটি মন্তব্য তুলে ধরে সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন সঞ্জয় সিংহল নামে এক ব্যক্তি। অভিযোগকারী শিলিগুড়ি পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগরপল্লীর বাসিন্দা।
২৭ এপ্রিল নাম না করে অমিত শা (Amit Shah)-কে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এর সঙ্গেই মহেশতলার রোড শো থেকে, নন্দীগ্রামের ৪ মের সভা থেকে ও আরামবাগের মিটিং থেকে বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ।
সঞ্জয় সিংহলের দাবি, অভিষেকের বক্তব্য সমাজে হিংসা ও অরাজকতা ছড়াতে পারত। শুধু শিলিগুড়ি নয়, এর আগে বিধাননগরেও অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এখন প্রশ্ন হল এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করা হবে।
