ব্লকবাস্টার সাফল্যের পরও ব্রাত্য ‘ধুরন্ধর’ রণবীর! ‘আলফা’ আলিয়ার প্রশংসা করতেই চক্ষুশূল অমিতাভ-বিরাট

ব্লকবাস্টার সাফল্যের পরও ব্রাত্য ‘ধুরন্ধর’ রণবীর! ‘আলফা’ আলিয়ার প্রশংসা করতেই চক্ষুশূল অমিতাভ-বিরাট

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে তুখড় অ্যাকশন অবতারে তাক লাগিয়েছেন আলিয়া ভাট। মারপিটের মারপ্যাঁচে এমন কাঁপন ধরালেন যে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ বলিউডের ‘আলফা মেল’রাও। ‘আলফা ওম্যান’ অবতারে শত্রুনিধন করবেন নায়িকা সেখবর পাওয়া গিয়েছিল চব্বিশ সালেই। হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর পর ফের ‘রাফ অ্যান্ড টাফ’ ভূমিকায়। বুধবার সেই সিনেমার ঝলক প্রকাশ্যে এনেই সিনেদুনিয়া তো বটেই এমনকী দর্শকমহলেও শোরগোল ফেললেন কাপুর বধূ। তবে এক্ষেত্রে একশো শতাংশই ইতিবাচক প্রতিক্রিয়া নয়, বরং অভিযোগহুবহু ফরাসি ছবি থেকে টোকা আলিয়ার ‘আলফা’!

তবুও অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খানের মতো তাবড় তারকারা আলিয়ার ‘আলফা’ ম্যাজিকে একেবারে মন্ত্রমুগ্ধ। সমাজমাধ্যমে প্রশংসায় মুড়িয়ে দিয়েছেন অভিনেত্রীকে। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’-এরক দুটি পর্বের দুর্দান্ত সাফল্যের পর সমাজমাধ্যমে সহঅভিনেতাদের এমন গুণমুগ্ধ হতে দেখা যায়নি! অথচ আলফার ঝলক প্রকাশ্যে আসতেই উপচে উঠেছে ভালোবাসার বন্যা। নেটভুবনে যখন তারকাদের শুভেচ্ছাবার্তার ঢল তখনই জমে উঠেছে ‘আলফা’ ভার্সেস ‘ধুরন্ধর’ -এর লড়াই। ব্যাপারটা ঠিক কীরকম?

আরও পড়ুন:

Alia Bhatt’s Alpha Teaser Sparks Controversy, Compared to French Classic Movie
আলিয়ার ‘আলফা’!

রণবীর সিং অভিনীত এই ছবির দুটি পর্বের দুর্দান্ত সাফল্যের পরও কেন ইন্ডাস্ট্রির বড়মাপের তারকারা তাঁর প্রশংসা করলেন না? সেসময় তাঁরা কেন নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন? এমনই সব প্রশ্নে সরব নেটপাড়া। ভারতের গণ্ডি ছাড়িয়ে ‘ধুরন্ধুর’ যখন বিদেশের মাটিতেও দাপিয়ে ব্যবসা করেছে তখনও সোশাল মিডিয়ায় কোনও অভিনন্দন পোস্ট বা প্রতিক্রিয়া দেখা যায়নি। ‘দ্বিচারিতার’ অভিযোগে কটাক্ষের শিকার বিগ থেকে কিং খানের মতো সেলেবরা।

রুপোলি দুনিয়ার সেলিব্রিটি ছাড়াও নেটিজেনদের নিশানায় বাইশ গজের ক্রিকেট তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাঁরাও রণবীরের ‘ধুরন্ধর’-এ সম্পূর্ণ নিশ্চুপ ছিলেন অথচ আলিয়ার ‘আলফা’ ম্যাজিকে বুঁদ। সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে এক নেটিজেন লিখেছেন, ‘ধুরন্ধর নিয়ে কোনও স্টোরি নেই কিন্তু আলফা নিয়ে আছে। এটা তো ভণ্ডামি।’

When And Where Dhurandhar 2 ott release Deatail inside
‘ধুরন্ধর ২’!

অপর এক নেটাগরিকের প্রতিক্রিয়া, ‘ধুরন্ধর ব্লকবাস্টার হওয়ার আগে কেউই সেটাকে সমর্থন করেনি। ছয় মাস পরও অনেকে করেনি। কিন্তু আলফার জন্য সবাই সঙ্গে সঙ্গে এগিয়ে এসেছে। এটাই বলিউডের দ্বিচারিতা।’ বিরাটকে খোঁচা মেরে এক ব্যক্তির পরামর্শ, ‘কোহলির ভক্তদের জন্য অনুষ্কার একটা প্রাথমিক শিক্ষার স্কুল খোলা উচিত।’ 

এক সোশাল মিডিয়া ব্যবহারকারী দাবি, ‘ধুরন্ধরের টেলিকাস্টের সময় বিসিসিআই বিশেষ প্রদর্শনীর আয়োজন করছিল। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট অনুমোদন দেয়নি এবং কেউ ছবিটি দেখেনি। অথচ এখন রোহিত শর্মা আলিয়া ভাটের আলফা নিয়ে স্টোরি দিচ্ছেন এবং প্রকাশ্যে প্রচার করছেন।’

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *