Abhishek Banerjee | রণক্ষেত্র সোনারপুর: কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এলাকা ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়  

Abhishek Banerjee | রণক্ষেত্র সোনারপুর: কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এলাকা ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ শনিবার দুপুরে সোনারপুরে (Sonarpur) নিহত এক তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে বড়সড় অস্বস্তির মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্থানীয়দের লাগাতার বিক্ষোভ আর ‘চোর’ স্লোগানের জেরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, তাঁকে উদ্ধার করতে শেষপর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর দ্বারস্থ হতে হয়।

সোনারপুরের যে এলাকায় অভিষেক ঢুকেছিলেন সেখানেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলেও অভিযোগ। এলাকা ছেড়ে যখন তিনি বেরোচ্ছেন, তখনও দেখা যায়, রাস্তার দু’পাশ এমনকি পাশের বাড়ির ছাদগুলো থেকেও স্থানীয় মানুষজন সমস্বরে ‘চোর, চোর’ স্লোগান দিচ্ছেন। উত্তেজিত জনতার ভিড়ে তার নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছিল।

তবে পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা একটি অভেদ্য মানবপ্রাচীর বা নিরাপত্তা বলয় তৈরি করেন। সেই বলয়ের ভেতর রেখেই তাঁকে গলিপথ ধরে গাড়ির কাছে নিয়ে আসা হয়। চতুর্দিক থেকে যখন স্লোগানের শব্দে এলাকা প্রকম্পিত, তখন কোনোক্রমে গাড়িতে চড়ে দ্রুত এলাকা ছাড়েন অভিষেক। তৃণমূলের শীর্ষ নেতার সফরের সময় এমন জনরোষের ঘটনা এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে অভিষেককে উদ্ধার করে বের করে নিয়ে যাওয়ার এই দৃশ্য স্থানীয় রাজনীতির অন্দরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *