Abhishek Banerjee | ভোটের প্রচারের ‘উস্কানি’ ও অমিত শা-কে ‘হুমকি’-র অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের FIR!

Abhishek Banerjee | ভোটের প্রচারের ‘উস্কানি’ ও অমিত শা-কে ‘হুমকি’-র অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের FIR!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৬ সালের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের উত্তাপ ভোট মিটলেও কমছে না। এবার এক নজিরবিহীন আইনি পদক্ষেপের মুখে পড়লেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে রুজু হলো এফআইআর (FIR)। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এই মামলা দায়ের করা হয়েছে।

সূত্রের খবর, রাজীব সরকার নামে এক সমাজকর্মীর লিখিত অভিযোগের ভিত্তিতেই নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশ। রাজনৈতিক মহলের মতে, রাজ্য পুলিশের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের করার ঘটনা সম্ভবত এই প্রথম। ফলে ভোট-পরবর্তী বাংলার রাজনীতিতে এই ঘটনা যে এক নতুন মাত্রা যোগ করল, তা বলাই বাহুল্য।

জানা গিয়েছে, গত ৫ মে অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক পরের দিনই বাগুইআটি থানায় প্রথম লিখিত অভিযোগটি জমা দেন রাজীব সরকার। অভিযোগকারীর দাবি, নির্বাচন চলাকালীন বিভিন্ন নির্বাচনী জনসভা ও প্রচার মঞ্চ থেকে একাধিকবার বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাকে সরাসরি হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। নিজের দাবির সপক্ষে অভিষেকের বেশ কিছু বিতর্কিত বক্তব্যের ভিডিও ও ডিজিটাল লিঙ্ক পুলিশের কাছে প্রমাণ হিসেবে তুলে ধরেন ওই সমাজকর্মী।

অভিযোগের গুরুত্ব খতিয়ে দেখে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট ৫টি ধারায় FIR রুজু করেছে। এর মধ্যে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর তিনটি ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইনের দুটি ধারা প্রয়োগ করা হয়েছে। ধারাগুলির মধ্যে একাধিক ধারা রয়েছে যা জামিন অযোগ্য।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর যখন নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে, ঠিক সেই আবহেই পুলিশের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই আইনি প্রেক্ষাপট রাজ্যের রাজনৈতিক সমীকরণকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার। জোড়াফুল শিবিরের পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *